বিদেশী জন্ম আর সেখানেই মানুষ হলে যে দেশের প্রতি ভালোবাসা থাক না সেটিকে আরো একবার ভুল প্রমাণ করেছেন বাংলাদেশ কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার দুই নাতি জাইন ও অ্যারন।
২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ‘আই লাভ মাই বাংলাদেশ’ শিরোনামে দেশাত্মবোধক একটি গান ইউটিউবে প্রকাশ করেন।
শনিবার স্বাধীনতা দিবসে ভিডিওটি নানি রুনা লায়লা তার অফিসিয়াল ফেসবুকে শেয়ার করেন। তিনি সবাইকে এটি দেখার অনুরোধ জানিয়েছেন। ভালো লাগলে শেয়ারও করতে বলেন গুণী এই শিল্পী। জাইন ও অ্যারনের মা তানি লায়লাও সন্তানদের গাওয়া প্রথম গানের ভিডিও শেয়ার করেছেন।
গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন শিশুশিল্পী জাইনা ও নাজওয়া। জাইন ও অ্যারনের মতো তারাও বেড়ে উঠেছেন ব্রিটেনে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ব্রিটিশ-এশীয় সংগীতশিল্পী রাজা কাশেফ।
গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। পুরো ভিডিওর দৃশ্যায়ন হয়েছে লন্ডনে। ভিডিও নির্মাণ করেছেন মিনহাজ কিবরিয়া।






