চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাজমুলের পর তানভীরের শিকার ৬ উইকেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের প্রথম দিনটি গেছে বোলারদের পক্ষে। ভিন্ন ভিন্ন ম্যাচে দুই বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ও নাজমুল ইসলাম অপু নিয়েছেন ৬টি করে উইকেট। ৪টি করে উইকেট নিয়েছেন টেস্ট দলের দুই অফস্পিনার মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিকদের মাত্র ৬৭ রানে গুঁড়িয়ে দেয় ঢাকা বিভাগ। নাজমুল অপু ৮ ওভারে ২৩ রান দিয়ে তুলে নেন ৬ উইকেট। জবাবে ঢাকা গুটিয়ে যায় ১৭৬ রানে। শুভাগত হোম ৫০ ও মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৪৭ রান।

সিলেটের বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র চারটি ও ইবাদত হোসেন চৌধুরী তিনটি করে উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে সিলেট ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ৩৫ রান তোলে। ঢাকার চেয়ে এখনো ৭৪ রানে পিছিয়ে তারা।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ঢাকা মেট্রো অলআউট হয়েছে ২৩৯ রানে। সাদমান ইসলাম সর্বোচ্চ ৭৫ রান করেন। শরিফউল্লাহর ব্যাট থেকে আসে ৫৯ রান।

তানভীর ইসলাম ৬টি ও কামরুল ইসলাম রাব্বি নেন ৪ উইকেট। শেষ বিকেল ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৬ রান তুলেছে বরিশাল। ৬ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন মোহাম্মদ আশরাফুল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এনসিএল-২০২১জাতীয় ক্রিকেট লিগতানভীরনাজমুললিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের প্রতিনিধি দল

মে ৫, ২০২৬

কেন হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

মে ৫, ২০২৬

আবারও কমেছে স্বর্ণের দাম

মে ৫, ২০২৬

তৃণমূল দুর্গে বিজেপির আঘাত: যেসব কারণে বদলে গেল ভোটের ফল

মে ৫, ২০২৬

সতীর্থকে ‘শারীরিক লাঞ্ছনার’ অভিযোগে তদন্তের মুখে নেইমার

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT