চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাগালেই থাকল বাংলাদেশের লক্ষ্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ০৭, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দারুণ শুরুর পরও বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহ পায়নি ওয়েস্ট ইন্ডিজ। স্লগ ওভারে মাশরাফী বিন মোর্ত্তজার অসাধারণ বোলিংয়ে ঘুরে দাঁড়িয়ে নাগালেই রাখা গেছে জয়ের লক্ষ্য। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজকে হারাতে হলে টাইগারদের করতে হবে ২৬২ রান।

ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬১ রান তুলেছে জেসন হোল্ডারের দল।

আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে ১৭০ রানের অনবদ্য ইনিংস খেলা শাই হোপ টাইগারদের বিপক্ষে করেছেন ১০৯। একই মাঠে টানা দ্বিতীয় সেঞ্চুরির কীর্তি গড়ে এ ডানহাতি ব্যাটসম্যান আউট হন মাশরাফী বলে।

উইকেটের খোঁজে বাংলাদেশ পেসারদের নাভিশ্বাস ছুটে যায় শাই হোপ ও সুনিল আমব্রিসের ধৈর্যশীল ব্যাটিংয়ে। ওপেনিং জুটি যখন শতরান ছোঁয়ার কাছে, তখন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ আমব্রিসকে (৩৮) ফিরিয়ে দেন প্রথম সাফল্য। ওপেনিং জুটিতে আসে ৮৯ রান। পরের ওভারেই সাকিব আল হাসান ড্যারেন ব্রাভোকে (১) সাজঘরে পাঠালে স্বস্তি মেলে টাইগার শিবিরে।

১ রানের ব্যবধানে দুই উইকেট তুলে বাংলাদেশ স্পিনাররা যে স্বস্তি এনে দিয়েছিলেন, তা মিলিয়ে যেতে শুরু করে রোস্টন চেজ ও হোপের প্রতিরোধে। শতরান পাড়ি দিয়ে জুটিটি ভাঙে ১০২ রান যোগ করে।

ভয়ঙ্কর হতে থাকা জুটি তৃতীয় উইকেট জুটি ভাঙেন মাশরাফী। ফিফটি করে চেজ (৫১) সাজঘরে ফিরতেই বাংলাদেশ অধিনায়ক পরের ওভারে সাজঘরের পথ দেখান হোপকে। তিনশতে চোখ রেখে আগাতে থাকা ক্যারিবীয়রা পরে আর সুবিধা করতে পারেননি। মোস্তাফিজ ও সাইফউদ্দিন দুটি করে উইকেট তুলে নিলে টেল বেরিয়ে পড়ে তাদের।

Reneta

মাশরাফী তিনটি, সাইফউদ্দিন ও মোস্তাফিজ নিয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন সাকিব ও মিরাজ।

সাকিব ১০ ওভারে দিয়েছেন ৩৩, মিরাজ দিয়েছেন ৩৮ রান। পেসারদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন মোস্তাফিজ। এ বাঁহাতি কোটা শেষ করে দিয়েছেন ৮৪। মাশরাফী ৪৯ ও সাইফউদ্দিন দিয়েছেন ৪৭ রান করে। মূল পাঁচ বোলারকে দিয়েই ৫০ ওভার শেষ করেছেন অধিনায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজবাংলাদেশ-উইন্ডিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬

বিয়ের আসরে খাসির মাংসের বদলে মুরগি, সংঘর্ষে আহত ১২

জুলাই ১১, ২০২৬

খুলনায় বস্তাবন্দী কিশোরীর পরিচয় শনাক্ত, বাবা-মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT