চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গেও সহিংসতা, শান্তির আহ্বান মমতার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৯
আন্তর্জাতিক
A A

ভারতে সদ্য পাশ হওয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে সহিংস আন্দোলন চলছে।  পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও শুরু হয়েছে ব্যাপক সহিংস আন্দোলন।

শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব বিলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে স্পষ্ট বক্তব্য রাখার পর সহিংস আন্দোলনের ঘটনা আরও বেড়ে যায়।

হাওড়া জেলার সড়কে ১৫টি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। একটি পুলিশ ভ্যানও আগুনের শিকার হয়।  এমনকি স্থানীয় সাঁকরাইল রেল স্টেশন ও টিকিট কাউন্টারে আগুন দেয়া হয়। সেখানেও পুলিশ ভ্যান প্রতিরোধের মুখে পড়ে। স্টেশন মাস্টারের কক্ষেও হামলা চালায় আন্দোলনকারীরা।  মুর্শিদাবাদও জেলায় রাস্তা অবরোধ করে সহিংস আন্দোলন করছে বিক্ষুব্ধরা।

এছাড়াও রাজ্যের আরও বিভিন্ন জেলায় থেকে এমন সহিংস ঘটনার খবর আসার প্রেক্ষিতে মমতা আজ আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

শনিবার এক বিবৃতিতে শান্ত থাকার আহ্বান জানিয়ে মমতা বলেন, সকলকে বলছি, ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সকলে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করুন। সহিংস ঘটা নয়, সাধারণ জনগণের ক্ষতি সাধন করে কোনো আন্দোলন নয়।

তিনি বলেন, আইনের নিজের হাতে তুলে নিবেন না। সড়ক অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করবেন না।  সরকারি সম্পত্তি ধ্বংস করবেন না।

Reneta

যারা এধরনের সহিংস ঘটনায় জড়িত থাকবে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে পুলিশকে আহ্বান জানিয়েছেন তিনি।

মমতা বলেন, নাগরিকত্ব বিল এই রাজ্যে কোনো ধরনের প্রভাব ফেলবে না এবং তা বাস্তবায়ন করা হবে না।

একদিন আগে ভারতে জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) এবং নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)’র বিরুদ্ধে গণআন্দোলোনের ডাক দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃনমূলের এই নেত্রী বলেন, এনআরসি-সিএবি রুখতে প্রয়োজনে জেলে যাব।

শুক্রবার দিঘায় মমতা বলেন, ইতিমধ্যে পাঞ্জাব, কেরালা রাজ্য সরকার সিএবি এবং এনআরসি চালু করবে না বলে জানিয়ে দিয়েছে। তারা গণতান্ত্রিক আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে।

‘‌‌এর জন্য আমাদের জেলে পাঠাতে পারে। আরও অনেক বেশি অত্যাচার করতে পারে আমাদের। কিন্তু তার জন্য আমরা প্রস্তুত। কোনো অবস্থাতেই দেশকে দ্বিখণ্ডিত-ত্রিখণ্ডিত হতে দেব না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাগরিকত্ব বিলপশ্চিমবঙ্গভারতমমতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাগেরহাটে কৃষক দল নেতাকে হত্যা, জামায়াত কার্যালয় ভাঙচুর

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিবিরের বট এবং একটিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন’

জুন ১১, ২০২৬

পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

জুন ১১, ২০২৬

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জুন ১১, ২০২৬

মার্কিন হামলার জবাবে বাহরাইন-কুয়েতে ইরানের হামলা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT