চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নাকাব’র বুকিং চলছে, শতাধিক হলে মুক্তির প্রস্তুতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত কলকাতার ছবি ‘নাকাব’ বিনিময় চুক্তির মাধ্যমে চলতি মাসেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে। এদেশে ছবিটি মুক্তি দেবে জাজ মাল্টিমিডিয়া।

ওপার বাংলায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ‘নাকাব’র মুক্তির তারিখ এখনও চূড়ান্ত না হলেও চলছে হল বুকিং।

বাংলাদেশ ঈদুল আজহার পর থেকেই ‘নাকাব’র বুকিং দিচ্ছেন সিনেমা হল মালিকরা।

চ্যানেল আই অনলাইনকে এমন তথ্য জানিয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘নাকাব’ প্রদর্শনের জন্য হল মালিকরা ব্যাপক আগ্রহী। সেজন্য গতমাসের (আগস্ট) শেষ সপ্তাহ থেকেই তারা বুকিং দিচ্ছেন।

শতাধিক হলে ‘নাকাব’ মুক্তি পাবে এমন আশা প্রকাশ করে তিনি বলেন, সেভাবেই ছবির বুকিং চলছে। আর ‘নাকাব’ ভালো গল্পের ছবি। কোয়ালিটি সম্পন্ন ছবি। যেসব হলে ছবি চলবে, পরিবেশ ভালো সেখানেই ছবি দিচ্ছি।

ঢাকার মধ্যে স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টারসহ নামী সব সিনেমা হলে ‘নাকাব’ চলবে বলেও জানান দেশের শীর্ষ এই চিত্রপ্রযোজক।

‘নাকাব’ ছবির পোস্টার
Reneta

‘নাকাব’র হল বুকিং ও মুক্তির প্রস্তুতি চললেও কবে মুক্তি পাবে- তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এ প্রসঙ্গে প্রযোজক আবদুল আজিজ বলেন, সেপ্টেম্বরেই মুক্তি পাবে। এ মাসের ১৪ অথবা ২১ এই দুই তারিখের যেকোনো একটিতে মুক্তি পাবে।

‘বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ একসঙ্গেই চলবে ‘নাকাব’। তার ভাষ্য, ‘নাকাব’ ছবি দর্শক দেখবে। ছবি নিয়ে প্রচারণা চালাচ্ছে ভেঙ্কটেশ ফিল্মস। ছবির গান, ট্রেলার, শাকিবের নতুন লুক দেখে দর্শকদের মধ্যেও তুমুল আগ্রহ সৃষ্টি হয়েছে।’

তিনি জানান, আজ অথবা আগামীকালের মধ্যে মন্ত্রণালয়ের চৌকাঠ পেরুবে ‘নাকাব’। এরপর আগামী সপ্তাহেই সেন্সরে জমা পড়বে।

আবদুল আজিজের সঙ্গে আলাপ করে জানা যায়, সাফটা চুক্তির নিয়মে কলকাতার ‘নাকাব’ বাংলাদেশে মুক্তির পরিপ্রেক্ষিতে এদেশের ‘পাষাণ’ ছবি মুক্তি পাবে পশ্চিমবঙ্গে। আর জাজ প্রযোজিত আরেক ছবি ‘বেপরোয়া’ মুক্তি পাবে ‘নাকাব’ মুক্তির কমপক্ষে তিন সপ্তাহ পর।

‘নাকাব’ ছবিটি নির্মাণ করেছেন কলকাতার জনপ্রিয় চিত্রপরিচালক রাজীব বিশ্বাস। যিনি এর আগে ‘দুজনে’, ‘পাওয়ার’, ‘পাগলু’, ‘বিন্দাস’, ‘খোকা ৪২০’-এর মতো ব্লকবাস্টার ছবি নির্মাণ করে টলিপাড়ায় হৈ চৈ ফেলেছিলেন দিয়েছিলেন।

এই ছবিতে শাকিব খানের নায়িকা দুজন; নুসরাত জাহান ও সায়ন্তিকা। আরো আছেন রুদ্ধনীল ঘোষ ও সুদীপ মুখোপাধ্যায় প্রমুখ।

‘নাকাব’-এ নানামাত্রিক চরিত্রে শাকিব

বাংলাদেশে ‘নাকাব’ মুক্তির আগে এর প্রচারণায় ঢাকায় আসবেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। এমনটাই জানিয়েছেন প্রযোজক আবদুল আজিজ।

এই ছবির মিডিয়া পার্টনার হিসেবে আছে কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সংগীত বাংলা। গেল বছর ‘নাকাব’র শুটিং শুরু হয়। তখন অবশ্য এর নাম ছিল ‘মাস্ক’। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘নাকাব’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুল আজিজজাজ মাল্টিমিডিয়ানাকাবলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT