চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নাইম আর রমজান অভিজিৎকে কুপিয়ে হত্যা করে’

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
৮:০৬ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

কাশিমপুর কারাগার থেকে মুফতি রাহমানির নির্দেশে ব্লগার অভিজিৎ ও ব্লগার অনন্তকে হত্যা করে আনসার উল্লাহর একই স্লিপার সেলের ৬ জঙ্গি।

দুই খুনের পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। দুই খুনেরই পরিকল্পনাকারী এক বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, মুফতি রাহমানীর অনুপস্থিতিতে আনসার উল্লাহ টিম এতাদিন তার নিয়ন্ত্রণেই ছিলো।

যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী, ব্লগার অভিজিৎ রায় এবং সিলেটের ব্যাংক কর্মকর্তা ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার তদন্তের গতি যখন কিছুটা কমে এসেছিলো, ঠিক তখনই র‌্যাবের জালে আটক হলো মুল পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতাসহ ৩ জঙ্গি।

জিজ্ঞাসায় জঙ্গিরা জানায়, কারাগারে বসেও নেটওয়ার্ক পরিচালনা করছে মুফতি রাহমানি। ব্লগার অভিজিৎ ও অনন্ত হত্যার নির্দেশনাও আসে কারাগার থেকেই। অভিজিৎ হত্যার দু ঘন্টা আগে চূড়ান্ত পরিকল্পনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলের মাঠে বসে।

র‌্যাবের পরিচালক কমান্ডর মুফতি মাহমুদ খান বলেন, তারা প্রায় দেড় ঘন্টা পূর্বে মেলা স্থলে যায়। তারা ভেতরে থেকেই অভিজিৎ ও তার স্ত্রীর গতিবিধি লক্ষ্য করতে থাকে। মেলা থেকে বের হলে নাইম এবং রমজান ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অভিজিৎকে হত্যা করে।

তারা মোট পাঁচজন ছিলো। এরা হলেন নাইম, রমজান, সাদেক, জাফরান এবং জুলহাস। এদের মধ্যে সাদেক ব্যতিত অন্য সকলে পলাতক আছে।

Reneta

জঙ্গিদের অর্থের যোগানদাতা আটক বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তৌহিদই হত্যার পরিকল্পনাকারী বলে জিজ্ঞাসায় জেনেছে র‌্যাব।

তিনি আরও বলেন, জসিম উদ্দিন রাহমানির ছোট ভাই বাশার, জসিম উদ্দিনের অবর্তমানে আনসার উল্লাহ বাংলা টিমের সংগঠক হিসেবে কাজ করছে। সে বিভিন্ন অকেশনে জসিম উদ্দিনের সাথে কথা বলে। কথা বলে তারা হত্যার টার্গেট গুলো ঠিক করতো। তৌহিদুর রহমান এমন নির্দেশনা পাওয়ার পরে কিভাবে হত্যা করা যায় সে পরিকল্পনা করে।

অভিজিৎ হত্যা মামলার তদন্ত করছে ডিবি। আর ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলার তদন্ত সিআইডির হাতে। অভিজিতের মামলায় উগ্রবাদী ব্লগার ফারাবী ছাড়াও অনন্তের মামলায় আটক হয়ে কারাগারে আছে সিলেটের এক ফটো সাংবাদিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত বিজয়অভিজিৎআনসার উল্লাহ বাংলা টিমব্লগার হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীনের সঙ্গে ঐকমত্য

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত পাসপোর্ট অফিস ও বিআরটিএ

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

৭৩টি বেসরকারি প্রতিষ্ঠানকে ১ কোটি ১০ লাখ টাকার চেক দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ডা. আশীষ কুমার চক্রবর্তী

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT