চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইন ইলেভেনের হামলা থেকে যেভাবে বেঁচে গিয়েছিলেন মাইকেল জ্যাকসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৩ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২১
বিনোদন
A A

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলায় মৃত্যু হতে পারতো পপ তারকা মাইকেল জ্যাকসনেরও। কিন্তু সেই যাত্রায় বেঁচে গিয়েছিলেন পপ তারকা।

মাইকেল জ্যাকসনের মায়ের লেখা বায়োগ্রাফিতে বলা হয়েছে, নাইন ইলেভেনের হামলার শিকার হতে পারতেন পপসম্রাটও। সেদিন মাইকেল জ্যাকসনের একটি অ্যাপয়েন্টমেন্ট ছিল টুইন টাওয়ারে। কিন্তু ঘুম থেকে উঠতে না পারায় টুইন টাওয়ারে যাওয়া হয়নি তার।

এই প্রসঙ্গে মাইকেল জ্যাকসনের ভাই জেরমাইন জ্যাকসনের বায়োগ্রাফি ‘ইউ আর নট অ্যালোন: মাইকেল: থ্রু অ্যা ব্রাদার’স আই’-এ লেখা হয়েছে, ‘আমরা কেউই জানতাম না যে সেদিন সকালে তার টুইন টাওয়ারের একটি টপ ফ্লোরে মিটিং ছিল।’

জেরমাইন জ্যাকসনের লেখা বায়োগ্রাফিতে আরও জানা গেছে, ঘটনার আগের দিন রাতে মায়ের সাথে দীর্ঘসময় গল্প করেছেন মাইকেল জ্যাকসন। ঘুমাতে দেরী হয়ে যাওয়ায় ঘুম থেকে উঠতেও দেরী হয়েছিল। পরে মাকে ধন্যবাদ জানিয়েছিলেন মাইকেল। বলেছিলেন, ‘আমাকে জাগিয়ে রেখেছিলে বলেই বেশি ঘুমিয়েছি এবং অ্যাপয়েন্টমেন্ট মিস করেছি।’

২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে ইতিহাসের বিভীষিকাময় আত্মঘাতী বিমান হামলা চালায় জঙ্গি গোষ্ঠী আল কায়েদা। গুঁড়িয়ে যায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভবন দু’টি। ওই হামলায় নিহত হয় প্রায় ৩ হাজার মানুষ। এরপর থেকে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রর নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়।

২০০৯ সালে অতিরিক্ত মাত্রায় শক্তিশালী ব্যথানাশক প্রোপোফল সেবনের কারণে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় সঙ্গীত জগতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের। কইমই

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টুইন টাওয়ারনাইন ইলেভেনমাইকেল জ্যাকসনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT