চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইজেরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলো মুক্তিপ্রাপ্ত ৮২ স্কুল ছাত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১২ পূর্বাহ্ণ ০৮, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

নাইজেরিয়ায় জঙ্গিগোষ্ঠি বোকো হারামের কাছ থেকে মুক্তিপ্রাপ্ত ৮২ স্কুল ছাত্রী দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারি সঙ্গে দেখা করেছেন। দেশটির প্রেসিডেন্ট অফিস এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির রাজধানী আবুজা তাদের মেডিক্যাল পরীক্ষা শেষে সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় তাদেরকে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করানো হয়।

শনিবার নাইজেরিয়ায় অপহৃত ২৭৬ জন স্কুলছাত্রীর মধ্যে ৮২ জনকে মুক্তি দেয় জঙ্গিগোষ্ঠি বোকো হারাম। এখনো ১৯৫ জন নিখোঁজ রয়েছে।

এসময় প্রেসিডেন্ট বুহারি মুক্তিপ্রাপ্ত স্কুল ছাত্রীদের উদ্দেশ্য বলেন, ‘আমি তোমাদের বরণ করতে পেরে কতটা আনন্দিত হয়েছি, তা ভাষায় প্রকাশ করতে পারবোনা। আমি তোমাদের মুক্তিতে আনন্দিত হয়েছি। আমি নাইজেরিয়ার সকল নাগরিকের পক্ষে তোমাদের সঙ্গে এই আনন্দ ভাগ করতে চাই ।’

প্রেসিডেন্টের মুখপাত্র জানান, প্রেসিডেন্ট বুহারি নিরাপত্তা বিভাগ, আর্মি, সুইজারল্যান্ড সরকার, রেডক্রস এবং এনজিও যারা এই মুক্তির জন্য কাজ করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

২০১৪ সালে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ছিবক থেকে ওই ২৭৬ জন ছাত্রীকে অপহরণ করেছিল বোকো হারাম। তারা ‘ছিবক বালিকা’ হিসেবে পরিচিত।

মুক্তি পাওয়া ছাত্রীরা বর্তমানে সেনা হেফাজতে রয়েছে। শনিবার মুক্তির পর প্রত্যন্ত এলাকা থেকে তাদের ক্যামেরুন সীমান্তের নিকটবর্তী বাঙ্কি সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়।

Reneta

রোববার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি আবুজা শহরে স্কুলছাত্রীদের গ্রহণ করবেন বলে সরকারি সূত্রের বরাত দিয়েছে বিবিসি জানিয়েছে।

এর আগে ২০১৪ সালে অভিযান চালিয়ে ৫০ জন স্কুলছাত্রীকে মুক্ত করা হয়। এছাড়া গত অক্টোবরে রেডক্রসের সঙ্গে আলোচনার পর বোকো হারাম আরো ২১ জন ছাত্রীকে মুক্তি দেয়।

সরকরি সূত্র জানায়, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় খিলাফত প্রতিষ্ঠার নামে গত ৮ বছরে বোকো হারাম হাজার হাজার মানুষকে অপহরণ করে। এ সময়ের মধ্যে তারা ৩০ হাজার মানুষকে হত্যা করে। ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হয় লাখ লাখ মানুষকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্কুলছাত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT