চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

না ফেরার দেশে কলম্বিয়ান ফুটবল কিংবদন্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ণ ১৪, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

কলম্বিয়ার হয়ে রেকর্ড ৩ বিশ্বকাপ আসরে খেলা ফ্রেডি রিনকন সোমবার গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে বুধবার রাতে চিরবিদায় নিলেন ৫৫ বর্ষী কলম্বিয়ান কিংবদন্তি।

এর আগে কলম্বিয়ার শহর ক্যালিতে ভোর সাড়ে ৪ টার দিকে একটি বাসের সাথে সংঘর্ষে সাবেক কিংবদন্তি ফুটবলার রিনকন ও চার যাত্রী আহত হয়েছিলেন। মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে শয্যাশায়ী ছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

রিনকনকে চিকিৎসা দেয়া প্রাইভেট ক্লিনিকের মেডিকেল ডিরেক্টর লরানো কুইন্টেরো জানায়,‘আমাদের মেডিকেল দলের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও, ফ্রেডি রিনকন মারা গেছেন।’

৫৫ বর্ষী রিনকন কলম্বিয়ার সোনালী প্রজন্মের সবচেয়ে পরিচিত ফুটবলার। ১৯৯০, ১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপে মাঠে তার গতিতে মুগ্ধ হয়েছিল তখনকার বিশ্ব ফুটবল। কলম্বিয়ায় হয়ে ৮৪ ম্যাচে ১৭ গোল রয়েছে তার। ১৯৯০ বিশ্বকাপে পশ্চিম জার্মানির বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে গ্রুপ পর্ব উৎরে যাওয়ার ম্যাচে গোল করে নিজেকে আলাদা করে পরিচিত করিয়েছিলেন রিনকন।

১৯৯৫ সালে নাপোলি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন পরে দুই মৌসুম কাটিয়ে ব্রাজিলের ক্লাব করিন্থিয়ানে যোগ দিয়ে প্রথম ক্লাব বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতেন। আহত হওয়ার খবরে ব্রাজিলিয়ান জায়ান্টরা টুইটারে লিখেছিলেন, ‘আমাদের সমস্ত প্রার্থনা বিশ্ব চ্যাম্পিয়নের সাথে রয়েছে। শক্ত থাকুন ফ্রেডি।’

রিয়াল মাদ্রিদও টুইট করে দোয়া চেয়েছিলেন তার জন্য। ‘আমরা তার জন্য প্রার্থনা করি। আশা করি সে যত তাড়াতাড়ি সম্ভব এই কঠিন মুহূর্তটি কাটিয়ে উঠবেন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলম্বিয়ারিনকনরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT