চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নষ্ট হচ্ছে কুমিল্লার রামমালা পাঠাগারের সংগ্রহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৮
কুমিল্লা, জনপদ, শিল্প সাহিত্য
A A

দেশের অন্যতম প্রাচীন কুমিল্লার রামমালা পাঠাগারটির বিরল, দুষ্প্রাপ্য, মূল্যবান গ্রন্থ ও দুষ্প্রাপ্য ৮ হাজার পুঁথি বিনষ্ট হওয়ার পথে। শতাব্দী প্রাচীন ওই গ্রন্থাগারের বইগুলো এখন ধূলোবালিতে ধূসর। দুষ্প্রাপ্য- মূল্যবান গ্রন্থগুলো সংরক্ষণের দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা।

জ্ঞান হিতৈষী মহেশচন্দ্র ভট্টাচার্য শিক্ষার আলো ছড়িয়ে দিতে যে সব প্রতিষ্ঠান গড়ে তোলেন তার অন্যতম রামমালা গ্রন্থাগার। বাবার নামে কুমিল্লা ঈশ্বর পাঠশালা হাইস্কুল প্রতিষ্ঠার পাশাপাশি মা রামমালা দেবীর নামে ১৯২৬ সালে প্রতিষ্ঠা করেন এই গ্রন্থাগার।

এটি বিরল, দুষ্প্রাপ্য, মূল্যবান গ্রন্থ সমৃদ্ধ দেশের অন্যতম পাঠাগার। আলমিরাগুলোতে বইপত্র দৃশ্যত যত্নে থাকলেও ধুলোবালিতে ধূসর। এগুলো জীবন দিয়ে আগলে রয়েছেন আশি-ঊর্ধ্ব বয়সী ইন্দু কুমার সিংহ। এ গ্রন্থাগারে রয়েছে বাংলা সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, প্রত্যেক ধর্মের মূল বই, ২০ থেকে ২৫ হাজার পুঁথি, এর মধ্যে ৬ হাজার সংস্কৃত পুঁথি, ২ হাজার বাংলা পুঁথি রয়েছে।

তালপাতা, বুঝপত্র, গাছের বাকড় ইত্যাদির উপর হাতের লেখা পুঁথি ছাড়াও ১০০ থেকে ১৫০টি পুরনো পত্র-পত্রিকা ও সাময়িকী এই গ্রন্থাগারে রয়েছে বলে জানান গ্রন্থাগারিক ইন্দু কুমার সিংহ।

যেখানে ছুটে এসেছিলেন খোদ রবীন্দ্রনাথ, সেই ঐতিহ্যবাহী গ্রন্থাগারটির প্রতি এই অবহেলায় হতাশ শিক্ষার্থীরা। প্রাচীন রামমালা পাঠাগারটি যথাযথভাবে সংরক্ষণের জন্য ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লাপাঠাগার
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে: পর্যটনমন্ত্রী

জুন ১৯, ২০২৬

চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় এলজিআরডি প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ

জুন ১৯, ২০২৬

ব্রাজিল-হাইতি লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুন ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার নবগঠিত ‘দিগন্ত’ ও ‘সীমান্ত’ ইউনিয়নের নাম

জুন ১৯, ২০২৬

মিশরে ছারছীনা দরবার শরীফের মরহুম পীর এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT