চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না মমতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ২৯, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার দুপুরে টুইট করে এ কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের মত একটি অনুষ্ঠানকে একটি দল রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে বলে টুইট বার্তায় অভিযোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

লোকসভা নির্বাচন পর্যন্ত পশ্চিমবঙ্গে ‘খুন হওয়া’ ৫৪ জন বিজেপি কর্মীর পরিবারকে মোদীর শপথ অনুষ্ঠানে হাজির করানোর যে পরিকল্পনা বিজেপি করেছে, তার ক্ষোভে মোদির শপথ অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করলেন মমতা।

বিজেপির দাবি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে গিয়ে মৃত্যুর ঘটনার শিকার হয়েছেন ওই নেতাকর্মীরা। এদের সকলকেই শহিদ আখ্যা দিয়েছে বিজেপি। এদের পরিবারকে দিল্লিতে নরেন্দ্র মোদির শপথ গ্রহণে নিয়ে যাচ্ছে বিজেপি।

বিজেপির এই সিদ্ধান্তেই ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৪ জন বিজেপি কর্মী বাংলায় খুন হয়েছেন বলে যে দাবি বিজেপি করছে, তা মিথ্যা বলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন।

Reneta

তিনি টুইটারে লিখেছেন, ‘বাংলায় কোনও রাজনৈতিক খুন হয়নি। ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক কলহ বা অন্য কোনও বিবাদের কারণে এই সব মৃত্যু ঘটে থাকতে পারে, রাজনীতির সঙ্গে এসবের কোনও সম্পর্ক নেই। আমাদের কাছে সে রকম কোনও রেকর্ড নেই।’

৫৪ জন বিজেপি কর্মী খুন হওয়ার অভিযোগকে অসত্য আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘সুতরাং, আমি দুঃখিত, নরেন্দ্র মোদিজী, এটা আমাকে বাধ্য করল অনুষ্ঠানে না যেতে।’

মমতা বন্দ্যোপাধ্যায় ওই টুইটে লিখেছেন, গণতন্ত্রের উদযাপনে পালিত এই অনুষ্ঠানের একটা সম্ভ্রম রয়েছে। বিজেপির নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, একটি দল এই অনুষ্ঠানকে ব্যবহার করছে ‘রাজনৈতিক পয়েন্ট’ হাসিলের কাজে।

মঙ্গলবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ‘গণতান্ত্রিক আনুষ্ঠানিকতা’ এবং ‘সাংবিধানিক সৌজন্য’ রক্ষার্থেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণে যাবেন। ওই ঘটনার পর মোদির শপথ নেয়ার ঠিক একদিন আগে তার মত বদলালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মমতা বন্দ্যোপাধ্যায়মোদির শপথলোকসভা নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬

ব্র্যাকের অভিজ্ঞতাভিত্তিক শিখন তরীর বহরে যুক্ত হলো নতুন তিন তরী

জুন ১৫, ২০২৬

স্বর্ণযুগের কিংবদন্তী অভিনেতা-অভিনেত্রীদের মিলনমেলা চ্যানেল আই কার্যালয়ে

জুন ১৫, ২০২৬

‘মনিবিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ ২০২৬’এর বিশেষ আয়োজনে চলচ্চিত্র জগতের মহাতারকারা

জুন ১৫, ২০২৬

সাংবাদিকদের সত্যকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT