চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নদীতে মা ইলিশ রক্ষা কার্যক্রম শেষ, আবার মাছ ধরবে জেলেরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২০
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A

মোরশেদ আলম: মা ইলিশ রক্ষা কার্যক্রম শেষে আজ থেকে আবার নদীতে মাছ ধরবে জেলেরা। ২২দিন নদী পাড়ে বসে থেকে অলস সময় কাটানো জেলে পাড়ায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

এবছর চাঁদপুরের জেলেরা স্বতঃস্ফূর্ত ভাবে এ কর্মসূচি সফল করতে সহায়তা করেছে। প্রশাসনও বিষয়টি স্বীকার করে বলছেন কিছু অসাধু জেলে নদীতে নামলেও কোনো ভাবেই তারা ছাড় পায়নি। অবাধ্য জেলেদের আটক করে অর্থদণ্ড ও কারাদণ্ড দেয়া হয়েছে।

তারপরেও অন্যান্য বছরের তুলনায় এবছর কর্মসূচি সফল হয়েছে বলে দাবি করেছেন মৎস্য কর্মকর্তা।

গত ১৪ অক্টোবর ৪ নভেম্বর পর্যন্ত সারা দেশের নদীগুলোতে চলে মা ইলিশ রক্ষা কার্যক্রম। এর আওয়াতায় ছিলো চাঁদপুরের প্রায় ৬০ কিলোমিটার নদী এলাকা। এ নিয়ে স্থানীয় প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড নৌ পুলিশের তৎপরতা ছিলো উল্লেখ করার মতো। গত ২২ দিনে চাঁদপুরের সীমানায় মাছ শিকারের অপরাধে আড়াই শতাধিক জেলেকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে।

জেলেরা বলছে এ কর্মসূচি মেনে নদীতে মাছ ধরতে যাননি। তাই তারা এখন মাছ ধরতে যাবে বলে অনেক খুশি।

চাঁদপুরের চন্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহান আলী কালু বলেন, নির্ধারিত সময়ে সরকারের বরাদ্দকতৃ জাল জেলেদের হাতে ভিজিএফ এর চাল পৌঁছানো হয়েছে। কর্মসূচি সফল করতে ইউপি সদস্যসহ গ্রাম পুলিশও তৎপর ছিলো। তাই বলা চলে এবছর অভিযান সফল হয়েছে।

Reneta

চাঁদপুরের মৎস্য কর্মকর্তা মো. আসদুল বাকী বলেন, এ বছর কর্মসূচি প্রায় শতভাগ সফল হয়েছে। কর্মসূচি সফল হওয়ায় আগামী বছর ইলিশের উৎপাদন অব্যাহত ভাবে বৃদ্ধি পাবে।

চাঁদপুর মৎস্য বিভাগের তথ্য মতে, এ সর্মসূচি চলাকালে চাঁদপুরে মোট প্রায় সাড়ে তিনশ মোবাইকোর্ট ও অভিযান পরিচলানা করা হয়। চাঁদপুরে ৫১হাজার ১শ ৯০জন জেলে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাঁদপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

সাউথ কোরিয়ার রঙিন যাত্রা প্রেরণাদায়ক: চুন্নু

জুন ১২, ২০২৬

রাতের আঁধারে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর ও লুটপাট

জুন ১২, ২০২৬

‘সুড়ঙ্গ ২’ নিয়ে ফিরছে মাসুদ, ডিসেম্বরেই মুক্তি!

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT