চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন রাজনৈতিক দল গঠন করছেন না ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৯ পূর্বাহ্ণ ০১, মার্চ ২০২১
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন নতুন কোনো রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা তার নেই। তিনি বলেছেন: রিপাবলিকান পার্টিকে আরও ঐক্যবদ্ধ করতে আমি কাজ করবো।

রোববার রিপাবলিকান পার্টির রাজনৈতিক সম্মেলনে তিনি বলেন: আমি নতুন কোনো দল গঠন করছি না। নতুন দল গঠন করার খবর ভুয়া।

ফ্লোরিডায় অনুষ্ঠিত ওই সম্মেলনে ট্রাম্প বলেন: আমরা আগের মতো ঐক্যবদ্ধ এবং শক্তিশালী হয়ে উঠব। আমরা আমেরিকাকে বাঁচাবো এবং শক্তিশালী করব। আমরা উগ্রবাদ, সমাজতন্ত্রের আক্রমণের বিরুদ্ধে লড়াই করব।

তিনি বলেন: রিপাবলিকান ভোটকে বিভক্ত করবে এমন কোনো কাজ আমি করবো না।

ট্রাম্পের এই ভাষণ অভিশংসন মামলায় খালাস পাওয়ার কয়েক সপ্তাহ পরে আসল। রক্ষণশীল ওই সম্মেলনে ট্রাম্পের উপস্থিতি রিপাবলিকান পার্টির ওপর তার ক্রমাগত প্রভাবকে উপস্থাপন করে।

এর আগে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রথম বক্তৃতায় তিনি ২০২৪ সালে আবারও প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। ট্রাম্প বাইডেনের তীব্র সমালোচনা করে তখন বলেন: আমরা কেবল হোয়াইট হাউসকে হারিয়েছি। তবে কে জানে, আমি তাদের তৃতীয়বারের মতো পরাজিত করার সিদ্ধান্ত নিতে পারি।

Reneta

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই সম্মেলন চূড়ান্তভাবে ট্রাম্পপন্থী ছিল, এতে বক্তাদের মধ্যে টেক্সাসের সিনেটর টেড ক্রুজ এবং ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রসহ অনুগতরা ছিলেন।

যুক্তরাষ্ট্রের ক্যাপিটালে হামলা নিয়ে তার প্রতিক্রিয়া দেখে ফেসবুক এবং টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ রয়েছেন ট্রাম্প।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় ৫ জন নিহত

মে ৭, ২০২৬

ওয়াকফ সম্পত্তি গাউসিয়া মার্কেটের দোকান ভাড়া ১১২ টাকা, ভাড়া সমন্বয়ের নির্দেশ

মে ৭, ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চুক্তির সম্ভাবনা দেখছেন ট্রাম্প

মে ৭, ২০২৬

স্পোর্টিং উইকেট চান শান্ত, খারাপ হলেও মানিয়ে নেবে বাংলাদেশ

মে ৭, ২০২৬

রবীন্দ্র জয়ন্তীতে চ্যানেল আইয়ে দিনভর যতো আয়োজন

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT