চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পোর্টিং উইকেট চান শান্ত, খারাপ হলেও মানিয়ে নেবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ০৭, মে ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যেকোনো ম্যাচের আগে উইকেট প্রসঙ্গ আসেই। পাকিস্তান সিরিজের প্রথম টেস্টের আগেও ব্যতিক্রম হল না। উইকেট নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, ভালো উইকেটের প্রত্যাশা করছেন। আর খারাপ হলেও অভিযোগ না করে বরং মানিয়ে নিতে প্রস্তুত টিম টাইগার্স।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। আগেরদিন সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

উইকেট নিয়ে প্রত্যাশার কথায় শান্ত বললেন, ‘ভালো উইকেট হবে আশা করছি। যদি এখন দলটা দেখেন, মনে হয় বোলিং আক্রমণটাও অভিজ্ঞ। বেশ কয়েকজন ব্যাটার অনেকদিন ধরে খেলছে এই ফরম্যাটে। বিশেষ করে টেস্ট ক্রিকেটের ব্যাটারগুলো স্থিতিশীল আছে। বেশ কয়েকটা সিরিজ আমরা একসঙ্গে খেলছি। অভিজ্ঞতার দিক থেকে বলব, ভালো একটা দল।’

উইকেট যেমনই হোক, মানিয়ে নিতেও প্রস্তুত বাংলাদেশ। শান্ত বললেন, ‘উইকেট যেরকমই থাকুক, ভালো পেসার এবং ভালো স্পিনার দুদিকেই আছে। স্পোর্টিং উইকেট থাকলে আমাদের জন্য ভালো। কিন্তু একটা বিষয়, আগামীকাল বা সামনের পাঁচদিনে কী হবে উইকেটের, এটা আসলে আবহাওয়ার উপর অনেকটা নির্ভর করবে। ওই অনুযায়ী মানিয়ে নেয়ার বিষয়গুলো আমাদের করতে হবে। মনে করি, ব্যাটার-বোলার আমার দলে আছে, তারা পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে সক্ষম।’

বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বেশি ব্যবহৃত মাঠ শের-ই-বাংলা স্টেডিয়ামে।  যার উইকেট কিছুটা ধীরগতির। এখানে পারফর্ম করতে ব্যাটারদের বেগ পেতে হয়। উইকেটের প্রভাব পড়ে ব্যাটারদের স্ট্রাইক রেটে। শান্তর মতে, আগে-পরে কিছুটা প্রভাব পড়লেও উইকেটের উন্নতির সঙ্গে ব্যাটারদের গড়েও পরিবর্তন আসবে।

‘মন খারাপ করার কিছু নাই (গড়, স্ট্রাইক রেট নিয়ে)। মিরপুরে তো সবসময় চ্যালেঞ্জ ছিল। অনেক চ্যালেঞ্জ নিয়ে ব্যাটিং করতে হয়েছে সবসময়। যদি ভালো উইকেটে খেলতাম বা আগে যারা খেলেছে, তারা যদি ভালো উইকেটে খেলত, অবশ্যই তাদের গড় বা স্ট্রাইক রেট আরেকটু ভালো হতো। ওটা আসলে খেলোয়াড়দের নিয়ন্ত্রণে নেই।’

কন্ডিশন যাই হোক, মানিয়ে নিতে প্রস্তত বাংলাদেশ। টাইগার অধিনায়ক বললেন, ‘যেরকম কন্ডিশনই থাকুক, সে অনুযায়ী কত ভালো ব্যাটিং করা যায়, এটাই একজন ব্যাটার হিসেবে জরুরি। সম্প্রতি যদি মিরপুরের উইকেট দেখেন, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে, আমরা কয়েকটা সিরিজ খেললাম আগের থেকে অনেক ভালো উইকেটে। আশা করাই যায়, ধীরে ধীরে এই জায়গাতে ব্যাটাররা আরেকটু ভালো ব্যাটিং করতে পারবে। পাশাপাশি ব্যাটিং গড়টাও হয়তো সময়ের সঙ্গে পরিবর্তন হবে।’

ট্যাগ: বাংলাদেশবাংলাদেশ-পাকিস্তান টেস্টবিসিবিমিরপুরশান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রবীন্দ্র জয়ন্তীতে চ্যানেল আইয়ে দিনভর যতো আয়োজন

পরবর্তী

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চুক্তির সম্ভাবনা দেখছেন ট্রাম্প

পরবর্তী

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চুক্তির সম্ভাবনা দেখছেন ট্রাম্প

ওয়াকফ সম্পত্তি গাউসিয়া মার্কেটের দোকান ভাড়া ১১২ টাকা, ভাড়া সমন্বয়ের নির্দেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল ও চীন সীমান্তে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮০০

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT