পাঁচ জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করা হয়েছে। জেলাগুলো হলো-চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর ও বগুড়া।
সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বানান পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন: বাংলা নামের সঙ্গে সামঞ্জস্যতা আনতে এই পরিবর্তন করা।
এখন থেকে ওই পাঁচ জেলার ইংরেজি নামের বানান হবে: ‘Chittagong’ এর পরিবর্তে বানান ‘Chattogram’, ‘Comilla’ এর পরিবর্তে ‘Cumilla’, ‘Barisal’ এর পরিবর্তে ‘Barishal’, ‘Jessore’ এর পরিবর্তে ‘Jashore’ এবং ‘Bogra’ এর পরিবর্তে ‘Bogura’, করা হয়েছে।’
এতদিন চট্টগ্রামের ইংরেজি বানান ‘Chittagong’, কুমিল্লার বানান ‘Comilla’, বরিশাল বানান ‘Barisal’, যশোরের বানান ‘Jessore’ ও বগুড়ার বানান ‘Bogra’ লেখা হচ্ছিল।







