নতুন বছরে নতুন ভিডিও প্রকাশ করলেন জনপ্রিয় রোমান্টিক গায়ক হাবিব ওয়াহিদ। আসছে ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনকে সামনে রেখে ‘তোমার আকাশ’ শিরোনামে একটি গান নিজস্ব ইউটিউব চ্যানেল ও অফিসিয়াল ফেসবুক পেইজে দকর্শকদের জন্য শেয়ার করেন ১০ ফেব্রুয়ারি। তবে ভিডিও করার আগেই নতুন কাজ নিয়ে ঘোষণা দিয়েছিলেন হাবিব।
গত বছরের এপ্রিলে হাবিবের গাওয়া ‘হারিয়ে ফেলা ভালোবাসা’ গানের ভিডিও প্রকাশিত হয়। কিছুদিন পর আসে ‘মন ঘুমায় রে’ মিউজিক ভিডিও প্রকাশ হয়। দুটি গানই আলোচনা তৈরি করেছিলো সেসময়। সেই ধারাবাহিকতায় এলো নতুন এ গানটি।
হাবিব তার ফেসবুকে জানিয়েছেন, তোমার আকাশ গানের চিত্রায়ণ হয়েছে দেশের বাইরে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র আর কানাডায় বিভিন্ন কাজের ফাঁকে এর কাজ করেছেন। এতে তার সঙ্গে দেখা মডেল হিসেবে ছিলেন কানাডাপ্রবাসী তরুণী ফারিয়া নুজহাত। গানটি লিখেছেন ফৌজিয়া সুলতানা।
দেখুন হাবিব ওয়াহিদের নতুন গানের ভিডিও







