আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি নোট ৯ বাজারে ছাড়ার ঘোষণা দিল স্যামসাং। ব্লুটুথ সমর্থিত এস পেন ও বড় মাপের ব্যাটারি ও নোট সিরিজের সবচেয়ে বড় ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোনটিতে। স্মার্টফোনটিতে এক টেরাবাইট পর্যন্ত মেমোরি সমর্থন করবে এবং ৫১২ জিবি বিল্ট ইন স্টোরেজ। এতে ৮ জিবি র্যাম, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট বা স্যামসাংয়ের নিজস্ব এক্সিনোস ৯৮১০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি মিডনাইট ব্ল্যাক, মেটালিক কপার, ওশান ব্লু ও লেভেন্ডার পার্পল রঙে বাজারে আসবে।






