চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন প্রজন্মের কণ্ঠে সালমান শাহর ছবির গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ৩১, মার্চ ২০১৭
বিনোদন
A A
স্টুডিওতে গান রেকর্ডিংয়ের ফাঁকে ইমরান, পরীমনি, খেয়া ও আরজু

স্টুডিওতে গান রেকর্ডিংয়ের ফাঁকে ইমরান, পরীমনি, খেয়া ও আরজু

সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘জীবন সংসার’ ছবির ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু’ গানটি খুব জনপ্রিয় হয়েছিল। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৬ সালের ১৮ অক্টোবর, সালমান শাহর মৃত্যুর ৪১ দিন পর। গানের কথা লিখেছেন জাকির হোসেন রাজু, সুর ও সংগীত পরিচালনা করেন আবু তাহের। আর গানটিতে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমীন ও আগুন।

নতুন করে তৈরি হলো গানটি। এবার কণ্ঠ দিয়েছেন খেয়া ও ইমরান। আর ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে এই গানের সঙ্গে অভিনয় করবেন আরজু ও পরী​মনি। গত বুধবার রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে গানটি ধারন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির পরিচালক শামীমুল ইসলাম শামীম, নায়ক আরজু ও নায়িকা পরীমনি এবং গীতিকার জাকির হোসেন রাজু ও ‘জীবন সংসার’ ছবির প্রযোজক জলিল। নতুন আঙ্গিকে সংগীতায়োজন করছেন আহম্মেদ হুমায়ূন।

এদিকে গানটিতে কণ্ঠ দেওয়ার আগে বুধবার সন্ধ্যায় মুঠোফোনে সাবিনা ইয়াসমীনের কাছ থেকে খেয়া আর আগুনের কাছ থেকে ইমরান দোয়া চান।

‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির শুটিং শুরু হয় ২০১৫ সালে। আরজু, পরীমনি ছাড়া ছবিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা, ডন প্রমুখ। প্রযোজনা করছে ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরানপরীমনি
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT