চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন নির্বাচন কমিশনের প্রথম দিন যেমন কাটলো

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৬:৪২ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৭
রাজনীতি
A A
নতুন নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ

নতুন নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ

শপথ শেষে দায়িত্ব নেওয়ার পরে বৃহস্পতিবারই প্রথম অফিস করেছেন কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।  সহকর্মী ও সংশ্লিষ্টদের সঙ্গে পরিচিতি, সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্যেই কেটেছে তাদের প্রথম দিন।

প্রথম দিনেই এই কমিশনের ‘প্রথম পরীক্ষা’ বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণ করতে রাঙামাটির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন কমিশনার শাহাদাৎ হোসেন চৌধুরী। ঢাকা ছাড়ার আগে  তাদের কমিশনের অধীনে ওই নির্বাচনে কোনো ধরণের অনিয়মের ক্ষেত্রে ‘জিরো টলারেন্সের’ কথা সাংবাদিকদের জানিয়ে যান তিনি। আগামী ১৮ ফেব্রুয়ারি ওই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে কমিশন কার্যালয় থেকে সহকর্মীদের নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। সেখানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে কমিশনে ফিরে আসেন কমিশনারগণ। এরপরে তারা বেলা সাড়ে বারোটার দিকে কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ঘণ্টাব্যাপী পরিচিতমূলক বৈঠক করেন।

এরপরে যার যার দপ্তরে বসলে কমিশনের বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারিরা বিভিন্ন দলে ভাগ হয়ে ফুলেল শুভেচ্ছা জানান তাদের।

প্রথম দিনে কমিশনার শাহাদাৎ চৌধুরী ছাড়া সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক কোন কথা বলেননি কোনো কমিশনার।

কোন দপ্তরে/কক্ষে কে

Reneta

গত ৯ ফেব্রুয়ারি বিদায় নিয়েছেন কাজী রকিব উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন। তাদের দপ্তরেই স্থলাভিষিক্ত হয়েছেন বর্তমান কমিশনের একই সংখ্যক সদস্য।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনের ৫ম তলায় সিইসি ছাড়া বাকী চার কমিশনারের কার্যালয় অবস্থিত।

ভবনের পূর্বদিকে অবস্থিত সাবেক কমিশনার মোহাম্মাদ আবদুল মোবারকের কক্ষে কমিশনার মাহবুব তালুকদার, পশ্চিম দিকে সাবেক কমিশনার মোঃ আবু হাফিজের কক্ষে কমিশনার রফিকুল ইসলাম ও সাবেক কমিশনার মোঃ শাহনেওয়াজের জায়গায় বসছেন নতুন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শাহাদাৎ হোসেন চৌধুরী। এছাড়া বর্তমান কমিশনের একমাত্র নারী সদস্য কবিতা খানম বসছেন উত্তর দিকের কক্ষে যেখানে বসতেন সাবেক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ জাভেদ আলী।

চতুর্থ তলায় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় নির্ধারিত জায়গায় অফিস শুরু করেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

এর আগে বুধবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সহ পাঁচ নির্বাচন কমিশনারকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তারা আগামী পাঁচ বছর দায়িত্ব পালন করবেন।

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জিরো টলারেন্সনতুন নির্বাচন কমিশনপ্রথম দিনশুভেচ্ছা বিনিময়
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

এপ্রিল ২৯, ২০২৬

ফাইনালে লিড নিয়েও চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ

এপ্রিল ২৯, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব ছিল নিহত টিটনের

এপ্রিল ২৯, ২০২৬

ছাদ যেন পরিপূর্ণ ফসলি উদ্যান

এপ্রিল ২৯, ২০২৬

বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারের ‘মারাত্মক ভুল’ সিদ্ধান্ত ছিল: সাকিব

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT