চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধলেন সাইমন

সুদীপ্ত সাইদ খানসুদীপ্ত সাইদ খান
৯:৩৩ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A

বিকেল থেকেই বৃষ্টি। এফডিসির এক ফ্লোর থেকে আরেক ফ্লোর পর্যন্ত যাওয়া যাচ্ছে না। বৃষ্টির মধ্যেই জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে হাজির হলেন নায়ক সাইমন। উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করলেন হাসিমুখে। প্রজেকশন হলের মঞ্চে টানানো বিশাল ব্যানারের দিকে তাকিয়ে একটু মন খারাপই করলেন এ নায়ক। কথায় প্রকাশ না করলেও তার অভিব্যক্তিতে ঠিকই ফুটে উঠল মন খারাপের চিত্র। কারণ সিনেমার মহরত অনুষ্ঠানের ব্যানার জুড়ে নবাগত নায়িকার ছবি থাকলেও উপেক্ষিত এ জনপ্রিয় নায়ক।

সে যাই হোক, শুরুতে সাইমনকে একটু বিষণ্ণ দেখালেও পরে স্বাভাবিক ছিলেন তিনি। একই অনুষ্ঠানে দুটি ছবির মহরত অনুষ্ঠিত হয়। এ ছবি দুটির মাধ্যমে নতুন নায়িকা সানাইয়ের সঙ্গে জুটি বাঁধলেন সাইমন সাদিক।

ছবি দুটির চিত্রনাট্যকার ছটকু আহমেদ বলেন, ‘ছবির গল্প গড়ে ওঠেছে একটি মেয়েকে কেন্দ্র করে। মা বাবা হারানো একটি মেয়ের গল্প যে এতিমখানায় মানুষ হয়। তার বন্ধু জুটে সাইমন। বাবাকে খুঁজে পাওয়া গেলে প্রতিশোধ পরায়ন হয়ে ওঠে মেয়েটি।’

পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘এই ছবিতে রোমান্স আছে, অ্যাকশন আছে। সবই আছে। আশা করি ভালেকিছু হবে।’

সাইমন বলেন, ‘ছবি দুটির মাধ্যমে নতুন নায়িকা সানাইয়ের অভিষেক হচ্ছে। তাকে অভিনন্দন। ছবিটির জন্য সবার শুভ কামনা চাই।’

নবাগত নায়িকা সানাই বলেন, ‘আমি সত্যিই সৌভাগ্যবান যে মোস্তাফিজুর রহমান বাবুর মতো গুণী পরিচালকের সঙ্গে কাজ করতে যাচ্ছি। সাইমন ভাইয়ার আমি ফ্যান। তার বিপরীতে শুধু নায়িকা না ছোট্ট একটা চরিত্রে কাজ করতে পারলেও নিজেকে সৌভাগ্যবান মনে করব। সেখানে তার বিপরীতে নায়িকা হিসেবে কাজ করছি। এটা সত্যিই আমার জন্য বড় পাওয়া।’

Reneta

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মুশফিকুর রহমান গুলজার, খোরশেদ আলম খসরুসহ আরও অনেকে।

ছবিটি প্রযোজনা করছে জে.কে ফিল্মস ইন্টারন্যাশনাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাইমন সাদিকসানাই
শেয়ারTweetPin

সর্বশেষ

বুদিমিরের গোলে প্রথম জয় ক্রোয়েশিয়ার

জুন ২৪, ২০২৬

ইরানের ভ্রমণ নিষেধাজ্ঞায় ছাড় দিল যুক্তরাষ্ট্র

জুন ২৪, ২০২৬

ভালো খেললে সুনাম, খারাপ করলে সময় শেষ: রোনালদো

জুন ২৪, ২০২৬

প্রথা ‘ভেঙে’ চ্যাম্পিয়নদের হাতে বিশ্বকাপ ট্রফি দেবেন ট্রাম্প

জুন ২৪, ২০২৬

শক্তিশালী ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT