চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় বিপিএল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু বিপিএলের পর্দা নামার দিন আজ। সন্ধ্যা ৭টায় শুরু ফাইনাল। মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স ও আন্দ্রে রাসেলের রাজশাহী রয়্যালসের মধ্যে হবে শিরোপার মহারণ। যে দলই জিতুক, বিপিএল অপেক্ষায় নতুন চ্যাম্পিয়নের। সঙ্গে মিলবে একজন নতুন চ্যাম্পিয়ন অধিনায়কও।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলের সপ্তম আসর বসেছে এবার। ২০১২ সালে যাত্রা করে গত আসর পর্যন্ত ছয়বারে তিনটি ভিন্নভিন্ন দলকে ট্রফি উঁচিয়ে ধরেছে। একসময় আট দল, এখন সাত দলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে ঢাকা, কুমিল্লা ও রংপুরের বাইরে কোনো দল শিরোপা জিততে পারেনি।

উদ্বোধনী আসর বসেছিল ২০১২ সালে, বরিশাল বার্নার্সকে ৮ উইকেটে হারিয়ে সেবার শিরোপা জেতে মাশরাফী বিন মোর্ত্তজার ঢাকা গ্ল্যাডিয়েটর্স। ২০১৩তে পরের আসরেও চ্যাম্পিয়ন ঢাকা। অধিনায়ক সেই মাশরাফী। এবার চিটাগং ভাইকিংসকে ৪৩ রানে হারিয়ে সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরেন গ্ল্যাডিয়েটর্স দলপতি ম্যাশ।

একবছর বিরতি দিয়ে ২০১৫ সালে তৃতীয় আসরে শিরোপা জেতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বরিশাল বুলসকে ৩ উইকেটে হারিয়ে ট্রফি হাতে নেন সেই মাশরাফীই।

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ২০১৬ আসরে আবারও ঢাকার ঘরে যায় শিরোপা। সেবার অবশ্য দলটির নাম ছিল ঢাকা ডায়নামাইটস। রাজশাহী কিংসকে ৫৬ রানে হারায় তারা। সঙ্গে একজন নতুন চ্যাম্পিয়ন অধিনায়ক পায় বিপিএল, মাশরাফীর টানা তিনের পর শিরোপা ওঠে সাকিব আল হাসানের হাতে।

২০১৭ সালে রংপুর রাইডার্সে নাম লেখান মাশরাফী। ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানে হারিয়ে আবারও শিরোপা ছুঁয়েছেন তিনি। আগেরবারের চ্যাম্পিয়ন সাকিবদের হারিয়ে ফের সিংহাসনে বসেন মাশরাফী।

Reneta

২০১৯ সালে হল দুটি বিপিএল। বছরের শুরুতে একটা হয়েছে। বছরের শেষ মাসে শুরু হয়ে আরেকটা আসরের শিরোপা ফয়সালা হতে যাচ্ছে নতুন বছরে, শুক্রবার। বছরের শুরুর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারা ঢাকা ডায়নামাইটসকে হারায় ১৭ রানে। সাকিবকে টানা দুই রানার্সআপের ধাক্কা দিয়ে শিরোপা উঁচিয়ে ধরেন ইমরুল কায়েস। সেইসাথে মাশরাফী-সাকিবের পর আরেকজন চ্যাম্পিয়ন অধিনায়ক পায় বিপিএল।

মুশফিক আগে কখনও নিজ দল নিয়ে ফাইনাল পর্যন্ত যেতে পারেননি। এবারই প্রথম ফাইনালে নামতে যাচ্ছেন। তার দল খুলনা জিতলে তো নতুন চ্যাম্পিয়ন বিপিএল দেখবেই, প্রতিপক্ষ রাসেলের দল রাজশাহী জিতলেও একই। সঙ্গে মুশফিক বা রাসেল জিতলে আরেকটি নতুনও দেখবে বিপিএল। মাশরাফী-সাকিব-ইমরুলের পর নতুন চ্যাম্পিয়ন অধিনায়কও পাবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনা-রাজশাহী ফাইনালতামিমবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯মুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চাপকলে পানি তোলার মত টাকা ঢেলে অর্থনীতি চাঙ্গা করতে বড় বাজেট: অর্থমন্ত্রী

জুন ১১, ২০২৬

এক ছাগলেই লাখপতি বগুড়ার আরিফ

জুন ১১, ২০২৬

বাজেট অনুমোদনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এপস্টাইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বললেন বিল গেটস

জুন ১১, ২০২৬

০/৩, অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস বাংলাদেশের

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT