চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন চুক্তি নিয়ে ভাবছেন না ওয়েঙ্গার

নাজিম আল শমষের নাজিম আল শমষের
৯:১১ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

চলতি মৌসুম শেষেই আর্সেনাল অধ্যায়ের ইতি ঘটতে পারে আর্সেন ওয়েঙ্গারের! পুরনো চুক্তির মেয়াদ শেষের পথে থাকলেও সেটির নবায়ন নিয়ে মুখ খুলছেন না এই কোচ ও ক্লাব কর্তৃপক্ষের কেউই। তবে বিষয়টি মোটেও ভাবাচ্ছে না ওয়েঙ্গারকে। তিনি বরং দলের আসন্ন ম্যাচগুলোতেই মনোযোগ দিতে চান।

চুক্তি নবায়ন নিয়ে যখন কোনো সংবাদ আসছে না, তখন অনেকেই যেমন তার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন; কেউ কেউ আবার এটিও বলছেন, আর্সেনাল কর্তৃপক্ষই চাইছে ওয়েঙ্গারের সঙ্গে সম্পর্কের ইতি টানতে। গানার কোচ অবশ্য নির্ভার, ‘আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার জন্য আপনাদের ধন্যবাদ, কিন্তু ভবিষ্যতটাই এখন গুরুত্বপূর্ণ বিষয় নয়। আর্সেনালের ভালো খেলাটাই সবার আগে।’

লিগে চেলসির কাছে ৩-১ গোলের হারার পর খানিকটা জ্বলন্ত চুল্লিরই ওপরই আছেন ওয়েঙ্গার। ঝুঁকিতে আছে গানারদের লিগ শিরোপার স্বপ্ন। ২৪ রাউন্ড শেষে ইপিএল টেবিলের চারে আছে দলটি। ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে পাঁচে থাকা লিভারপুল ও ছয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। সেখানে শীর্ষ দল চেলসির সঙ্গে পয়েন্টের ব্যবধানটা ১২! লিগ স্বপ্ন তো ধূসর হয়ে এসেছেই, আরেকটু অসাবধান হলে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগটাও হাতছাড়া হতে পারে আর্সেনালের।

Banglabid

অন্যদিকে ভেতরের খবর নতুন কোচের সন্ধান শুরু করেছে আর্সেনাল কর্তৃপক্ষ। ফরাসি কোচ ওয়েঙ্গার তাতে থোড়াই কেয়ারই করছেন। সোজাসাপ্টা জবাব, ‘আমাদের উচিত পরবর্তী ম্যাচের দিকে নজর দেওয়া, কে কি বলছে সেদিকে লক্ষ্য রাখার দরকার নেই। আমরা এখনো শিরোপার আশা ছাড়িনি। চ্যাম্পিয়ন্স লিগে যেতে পারাও লক্ষ্যের গুরুত্বপূর্ণ অংশ।’

অবশ্য ক্লাব-ভক্তদের হাহাকারটার প্রতিও শ্রদ্ধা আছে ওয়েঙ্গারের। ২০০৩-০৪ মৌসুমে শেষবার লিগ শিরোপা জেতা গানারদের তৃষ্ণা যে বেড়ে গেছে সেটি তো তার না বোঝার কথা নয়। ক্লাবকে অনেককিছু দেওয়ার পরও তাই লিগ শিরোপার হাতছাড়া করার জন্যই সরে যেতে হতে পারে তাঁকে। তবে সব পক্ষের আশা, আর্সেনালকে ২০ বছর কোচিং করানো কোচকে যেনো সম্মানের সঙ্গেই বিদায় জানানো হয়। বাকিটা ভবিষ্যতের ওপরই তোলা থাকছে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেন ওয়েঙ্গার
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতে প্রথমবার প্রকাশ্যে ‘বিজয় দিবস’ পালন করবে তালেবান

আগস্ট ১৪, ২০২৬

যে ৫৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

আগামীর বাংলাদেশের রাজনীতিতে নারীদের পথ বড় কন্টকময়

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আগস্ট ১৪, ২০২৬

ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা ফেরাতে যে নতুন সিদ্ধান্ত

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT