চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন চমকে পাল্টে যেতে পারে আওয়ামী লীগের মনোনয়ন

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১০:৫২ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে প্রভাবশালী প্রার্থী।  আবার বেশ কিছু আসনে নতুন মুখকে বেছে নিয়েছে ক্ষমতাসীনরা।

দলটির একটি সূত্র বলছে, মনোনয়নের চিঠি পেয়েও কেউ নিশ্চিত করে বলতে পারবেন না, তিনিই শেষ পর্যন্ত নৌকা প্রতীক নিয়ে ভোটের যুদ্ধে থাকবেন। নতুন চমকে পাল্টে যেতে পারে অনেক কিছুই।

ওই সূত্রটি আরো বলছে, রাজনীতির খেলায় বিরোধীদের উপর চাপ তৈরি করতে কিছু প্রার্থীর হাতে মনোনয়ন তুলে দেওয়া হয়েছে। মূলত তারা শেষ পর্যন্ত ভোটে থাকবেন না। সেখানে আনা হবে নতুন কোনো প্রার্থীকে।

Banglabid

তাই অনেক প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরো দু’একদিন। এরই মধ্যে বেশ কয়েকজনকে মনোনয়ন না দিয়ে একরকম চমক সৃষ্টি করেছে আওয়ামী লীগ।

বাদ পড়া হেভিওয়েট নেতাদের মধ্যে রয়েছেন ঢাকা-১৩ আসনে দলের  যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, ফরিদপুর-১ আসনে মনোনয়ন মনোনয়ন প্রত্যাশী যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, মাদারীপুর-৩ আসনে শেষ পর্যন্ত দৌঁড়েও মনোনয়ন পাননি সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

এছাড়াও সিলেট-১ আসন থেকে নির্বাচন করছেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মনোনয়ন পেয়েছেন তার ভাই আব্দুল মোমেন।

Reneta

বার্ধক্যজনিত কারণে গাজীপুর-৩ আসনে মনোনয়ন পাননি সাবেক মন্ত্রী রহমত আলী। বাদ পড়েছেন টাঙ্গাইলের আলোচিত সংসদ সদস্য আমানুর রহমান খান রানা। হবিগঞ্জ ৪ আসন থেকে বাদ পড়েছেন মাহবুব আলী।

শরীয়তপুর ১ আসন থেকে বিএম মোজাম্মেল হক ও ২ আসনে শওকত আলী মনোনয়ন পাননি। দলীয় মনোনয়ন পাননি কক্সবাজারের সমালোচিত এমপি আবদুর রহমান বদি, তবে ওই আসনে মনোনয়ন পেয়েছেন তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরী।

মনোনয়ন দৌঁড়ে বাদ পড়া নেতারা দলের মনোনীত নেতাদের জন্য কাজ করবেন বলে আশা করছে আওয়ামী লীগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগের মনোনয়নএকাদশ জাতীয় নির্বাচনমনোনয়ন বঞ্চিতলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাতারাতি তারকা হতে চাইলে কৃষি সাংবাদিকতা নয়: শাইখ সিরাজ

পরবর্তী

বান্দরবানে প্রতিবন্ধী তরুণীর লাশ উদ্ধার

পরবর্তী
বান্দরবান জেলা মানচিত্র বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানে প্রতিবন্ধী তরুণীর লাশ উদ্ধার

ইভিএম সংবিধানসম্মত: আইনমন্ত্রী

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT