প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলায় নতুন করে জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান।
উচ্চ আদালতের দেয়া জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ‘যায় যায় দিন’ পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমান ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
মামলায় পুলিশ প্রতিবেদন না দেয়া পর্যন্ত তাকে জামিন দেন আদালত। ৫ মাস কারাগারে থাকার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া জামিনে ৬ সেপ্টেম্বর মুক্তি পান শফিক রেহমান।
জামিনের মেয়াদ শেষে আবারো জামিনের আবেদন করলে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে বলেছিলেন আপিল বিভাগ।







