চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন অধ্যায়ে ‘পরমাণু অস্ত্রমুক্ত’ ইরান: ওবামা-রুহানি

নিশাত পারভেজনিশাত পারভেজ
৮:৫৭ পূর্বাহ্ণ ১৪, জুলাই ২০১৫
আন্তর্জাতিক
A A

ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে মঙ্গলবার অস্ট্রিয়ার ভিয়েনায় সমঝোতায় পৌঁছেছে ইরান ও ছয় বিশ্বশক্তি। ইরানের প্রেসিডেন্ট রুহানি একে নতুন অধ্যায় বলে অভিহিত করেছেন। আর সতর্ক অভিব্যক্তি জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এই চুক্তি বিশ্বাস নয় যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিশ্চিত হওয়ার পথ।

অর্থনৈতিক অবরোধ নিরসনের বিনিময়ে ইরানের সাথে পরমাণু চুক্তি সম্পাদিত হওয়ার পর চুক্তি বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

জনগণের উদ্দেশ্যে দেয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, এই সমঝোতায় ইরানের জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এই সমঝোতা কোন বিশ্বাসের ওপর নয়, বরং বিভিন্ন ভাবে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমেই করা হয়েছে। ওবামা বলেন, এই চুক্তি ইরানকে সম্পূর্ণভাবে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে দূরে রাখা নিশ্চিত করেছে।

এই চুক্তিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

তবে ইসরাইল বলছে, এই চুক্তির পরও ইরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে নিশ্চিত হওয়া যায় না। এই কর্মসূচি বন্ধ করতে সবধরণের পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে ইসরাইল।

২০০৬ সাল থেকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে আলোচনা চলছে। সমঝোতায় ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা দূর করার বিষয়টিও রয়েছে। চুক্তি অনুযায়ী, ইরানের বিভিন্ন পারমাণবিক প্রকল্পগুলো দেখার অনুমতি পাবেন জাতিসংঘের পরিদর্শক দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানপরমাণু অস্ত্রবারাক ওবামাহাসান রুহানি
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT