চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নজরুলের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাদেরের আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০০ পূর্বাহ্ণ ২৭, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দীক্ষাকে কাজে লাগিয়ে সমাজ থেকে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষের শেকড় তুলে ফেলে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কবির ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত কবি সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন৷

ওবায়দুল কাদের বলেন: আগস্ট মাস শোকের মাস।  বিবিসির জরিপে তিনজন শ্রেষ্ঠ বাঙালি মধ্যে প্রথমে রয়েছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরপর রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর বিদ্রোহী কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।  এই তিনজন শ্রেষ্ঠ মানুষকে আমরা এই আগস্ট মাসে হারিয়েছি।

“আমাদের সেরা বাঙ্গালীদের একজন নজরুল ইসলাম বিদ্রোহী কবি, প্রেমের কবি, যৌবনের কবি, প্রতিবাদের কবি, অগ্নিবীণার কবি।  সেই কবি নজরুল ইসলামের সমাধিতে এসেছি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে।”

কবির অসাম্প্রদায়িক চেতনার শিক্ষার উদাহরণ তুলে ধরে তিনি বলেন: কবি নজরুল ইসলাম সব সময় আমাদের অসাম্প্রদায়িকতার শিক্ষা দিয়ে গেছেন।  মানবতাবাদের শিক্ষা দিয়ে গেছেন।  কবির প্রয়াণ দিবসে কবির সমাধির পাশে দাঁড়িয়ে আজ আমরা শপথ নেব বাংলাদেশ থেকে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষের শেকড় তুলে ফেলে কবির স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার।

জাতীয় কবির স্মৃতি সংরক্ষণের যে দাবি কবি পরিবারের পক্ষ থেকে রয়েছে তার জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন: জাতীয় কবি হিসেবে নজরুল ইসলাম সমাদৃত।  এটা শুধু মুখের কথা নয় এটা আমরা আমাদের বিশ্বাসে প্রতিটি কর্মে প্রমাণ করেছি।  আমরা বাস্তবে কি করছি? আমরা কি শুধু ভাষণ দিচ্ছি? আমরা সকলে তার চেতনাকে ধারণ করছি, সম্মানে ভূষিত করছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিদ্রোহী কবি নজরুল ইসলামরবীন্দ্রনাথ ঠাকুর
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের দল জানিয়ে দিলো নিউজিল্যান্ড

মে ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১

মে ১৪, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থান মামলা: ইনুর বিরুদ্ধে যেকোনো দিন রায় ঘোষণা

মে ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সঙ্গে আলোচনা ছিল দারুণ: ট্রাম্প

মে ১৪, ২০২৬

জাবিতে ধর্ষণ চেষ্টার অভিযোগে উত্তাল ক্যাম্পাস, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT