চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নজরুল রাজের সদস্যপদ স্থগিত করল টেলিপ্যাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩০ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০২১
বিনোদন
A A

র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম ওরফে নজরুল রাজের সদস্য স্থগিত করলো টিভি নাটকের প্রযোজকদের শক্তিশালী সংগঠন ‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)’।

সংগঠনের সভাপতি ইরেশ যাকের ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নজরুল রাজের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

পরবর্তীতে যদি নজরুল রাজ আদালত কর্তৃক নির্দোষ প্রমাণিত হন তাহলে তার সদস্যপদ পুনঃবহাল করা হবে, অন্যথায় স্থায়ীভাবে টেলিপ্যাড’র সদস্য হারাবেন নজরুল রাজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, টেলিপ্যাব কখনও কোনো অন্যায় প্রশ্রয় দেয় না। সেই ধারাবাহিকতায় সংগঠনটির সংবিধানের ১৩ এর খ এবং ছ অনুযায়ী নজরুল রাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বাধ্য হয়েছে।

টেলিপ্যাবের সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত হয়ে কার্যনির্বাহী সদস্যদের সমর্থনে শুক্রবার (৬ আগস্ট) নজরুল রাজের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

অত্যন্ত স্পর্শকাতর ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নজরুল রাজের গ্রেপ্তারের ঘটনায় টেলিপ্যাব বিব্রত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Reneta

বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল রাজকে তার দুই সহযোগীসহ বনানীর বাসায় অভিযান চালিয়ে আটক করে র‌্যাব। আটকের পর তাদের র‌্যাব সদর দপ্তরে নেয়া হয়।

র‌্যাব জানায়, তার বাড়ি থেকে মদ, শিশা, যৌন উত্তেজক ওষুধ ও পর্নগ্রাফি তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। বর্তমানে নজরুল রাজ চারদিনের রিমান্ডে আছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চাওয়া হয়। পরে চারদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরেশ যাকেরটেলিপ্যাবপ্রযোজকর‌্যাবলিড বিনোদনসাজু মুনতাসির
শেয়ারTweetPin

সর্বশেষ

বাসযোগ্য নগর গড়তে সচেতনতা ও দায়িত্ববোধ বাড়ানোর বিকল্প নেই: মির্জা ফখরুল

জুলাই ১৫, ২০২৬

আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

মসজিদ নির্মাণই এখন ববিতার সবচেয়ে বড় স্বপ্ন

জুলাই ১৫, ২০২৬

নান্দনিক ফুটবলে মুগ্ধ দর্শক, স্পেনকেই মনে করছেন বিশ্বচ্যাম্পিয়ন

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষা শেষে দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT