চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নজরুল মেলায় কবিকে স্মরণ করলেন বিশিষ্টজনেরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ণ ২৫, মে ২০১৬
বিনোদন
A A

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল মেলার আয়োজন ছিল চ্যানেল আই প্রাঙ্গনে। এবার আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন নজরুল সঙ্গীত শিল্পী ওস্তাদ জুলহাসউদ্দিন আহমেদ। এবারের নজরুল মেলার প্রধান পৃষ্ঠপোষক এবি ব্যাংক।

প্রেম, ও দ্রোহের কবি নজরুল। ১১৭তম জন্মবার্ষিকীতেও বিদ্রোহী রণক্লান্ত নজরুলকে ঝড় ঝঞ্জা দিয়েই অভিবাদন জানালো প্রকৃতিও। বৈরী প্রকৃতির মধ্যেই জমজমাট আয়োজনে জানানো হলো জাতীয় কবির প্রতি জন্মদিনের ভালোবাসা ও শ্রদ্ধা।

উদ্বোধন অনুষ্ঠানে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, মেহনতি মানুষের বন্ধু নজরুলের জয়ন্তীতে এ বছর আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে কিংবদন্তী দৃষ্টিপ্রতিবন্ধী সঙ্গীতশিল্পী জুলহাজ উদ্দিন আহমেদকে। তাকে সম্মান জানাতে পেরে চ্যানেল আই গর্বিত।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান এবং চ্যানেল আই পরিচালক মুকিত মজুমদার বাবু বলেন, “নজরুল সবসময় প্রকৃতি নিয়ে ভেবেছেন। তার লেখায় আমরা প্রকৃতির ছন্দ খুঁজে পাই। তার প্রতিটি বাণী আমাদের এগিয়ে যেতে সাহায্য করে।

এবি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চৌধুরী মনজুর লিয়াকত বলেন, নজরুল মেলা’ আয়োজনে অংশ নিতে পেরে এবি ব্যাংক গর্ববোধ করছে। ‘এবি ব্যাংক সবসময় নজরুল মেলা এবং রবীন্দ্র মেলায় পাশে থেকে ভবিষ্যতেও সহযোগিতা করতে আগ্রহী।

এমন ঝড় বাদলের দিনেও প্রিয় কবির প্রতি ভালোবাসা জানাতে এসেছিলেন বিশিষ্টজনরা। এই আয়োজনের জন্য চ্যানেল আইকে ধন্যবাদ জানিয়ে তারা বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার কবি বর্তমান সময়ের জন্যে খুবই প্রাসঙ্গিক। নজরুলকে নিয়ে চলচ্চিত্র তৈরির দাবিও করেন কেউ কেউ। হঠাৎ ঝড়-বৃষ্টির কারণে চ্যানেল আই প্রাঙ্গণসহ স্টুডিতে পরিবেশিত হয়েছে মেলার বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি-আয়োজন।

Reneta

নজরুল সঙ্গীতশিল্পী শাহীন সামাদ, ফেরদৌস আরাসহ অনেক গুণীশিল্পীরা সঙ্গীত পরিবেশন করেছেন। এছাড়া মেলায় ছিল খুদে ও বরেণ্য শিল্পীদের চিত্রাঙ্কন। নজরুল মেলা সরাসারি সম্প্রচার করেছে চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইনজরুল মেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনের অনুষ্ঠান শেষে ফেরার পথে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে ‘আওয়ামী লীগের অংশগ্রহণ’ প্রশ্নে যা জানা গেল

জুন ৯, ২০২৬

১০ হাজার কোটি টাকার বিশেষ সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার জাতির সঙ্গে ইনসাফ করতে পারেনি: জামায়াতের আমির

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার শ্রমবাজারে এক লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT