চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নকলের অভয়াশ্রম পটুয়াখালীর কৃষি কলেজ (ভিডিওসহ)

এনায়েতুর রহমানএনায়েতুর রহমান
১২:৩৫ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রয়োজন নেই। পরীক্ষা কেন্দ্রে আছে অবাধে নকলের সুবিধা। পরীক্ষার্থীর অনুপস্থিতে উত্তরপত্র লিখে দিচ্ছে আরেকজন। পরীক্ষা কক্ষ থেকে শুরু করে কেন্দ্রের সকল কর্মকর্তা ও পরিদর্শকের নিবিড় সহযোগিতায় চলছে এসব। এভাবেই পটুয়াখালী সদর উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে কৃষি কলেজের শিক্ষার্থীদের কৃষি ডিপ্লোমা কোর্সের ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা।

গত ক’বছরে জেলার বিভিন্ন উপজেলায় গড়ে উঠেছে বেশ কয়েকটি কারিগরি ও কৃষি কলেজ। এসব কলেজের শিক্ষা কার্যক্রম ও পরীক্ষা গ্রহণ নিয়ে রয়েছে নানা অভিযোগ।

২০১১ সালে প্রতিষ্ঠিত ঐ কলেজে এ পর্যন্ত প্রতিটি সিমেস্টার পরীক্ষায় পাশের হার প্রায় শতভাগ। এখন চলছে ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা। কিন্তু নামেই পরীক্ষা। উপজেলার পরীক্ষা কেন্দ্রে এ দৃশ্য ধরা পড়ে চ্যানেল আই’র ক্যামেরায়। কলেজের পরীক্ষাকেন্দ্র খাসের হাট মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় অভিনব পরীক্ষা গ্রহণ পদ্ধতি।

পরীক্ষার্থীরা নকল করছে, কক্ষের পরিদর্শকরা বাইরে ঘোরাফেরা করছেন। পুলিশ দাঁড়িয়ে থাকলেও উপস্থিত নেই ভিজিলেন্স টিমের সদস্যদের। অধিকাংশ পরীক্ষার্থীর কাছে ছবি সম্বলিত প্রবেশপত্র না থাকায় কে কার পরীক্ষা দিচ্ছে বোঝার উপায় নেই। প্রবেশপত্র যাচাই করে পাওয়া গেলো ছেলে পরীক্ষার্থীর উত্তরপত্রে নিয়মিত প্রক্সি দিচ্ছে বহিরাগত মেয়েরা।

এমন অবস্থায় সাংবাদিক আসার খবর পেয়ে কক্ষে আসেন সবাই। এমন অনিয়ম হাতেনাতে ধরা পড়ায় এর কোনো সদুত্তর দিতে পারলেন না সংশ্লিষ্টরা। একে অপরের প্রতি দোষ চাপিয়ে দায় এড়ানোর চেষ্টা করেন তারা। কেন্দ্রে প্রক্সি দিতে আসা বহিরাগত ২ মেয়েকে আটকের পর ১ মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, বড় বিঘাই ইউনিয়ন কৃষি কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির এসব অনিয়মের মূল হোতা। অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তদারকি কর্তৃপক্ষকে ম্যানেজ করে এভাবে পরীক্ষা গ্রহণের মাধ্যমে নিশ্চিত পাশের ব্যবস্থা করে থাকেন তিনি।

Reneta

এমন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রম ও এমন পদ্ধতির পরীক্ষায় উত্তীর্ন শিক্ষার্থীদের নিয়ে প্রশ্ন তুলেছেন উদ্বিগ্ন অভিভাবক ও সচেতন মহল।

ভিডিওচিত্রে কৃষি কলেজের পরীক্ষায় অবাধ নকলের চিত্র:

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT