চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নওশাবার চার দিনের রিমান্ড মঞ্জুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ন ০৫, আগস্ট ২০১৮
অপরাধ, আদালত
A A

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে উস্কানিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল হকের আদালতে এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়।

‘সুষ্ঠু তদন্তের লক্ষ্যে’ মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বিকাশ কুমার পাল নওশাবাকে আদালতে উপস্থাপন করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার সকালে উত্তরা পশ্চিম থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় মামলা দায়ের করেন র‌্যাব-১ এর ডিএডি আমীরুল ইসলাম। এ সময় নওশাবাকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে র‌্যাব।

এর আগে শনিবার দুপুরে ফেসবুক লাইভে আসা এই অভিনেত্রীকে রাতে উত্তরা থেকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব-১ এর কার্যালয়ে নেয়া হয়।

ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও উত্তরার একটি শুটিং স্পট থেকে রুদ্র নামের এক ছেলের প্ররোচনায় ফেসবুক লাইভে গুজব ছড়ানোর কথা স্বীকার করেন নওশাবা।

Reneta

শনিবার দুপুরে ফেসবুক লাইভে এসে কাজী নওশাবা বলেন, ‘জিগাতলায় আমাদের ছোট ভাইদের (শিক্ষার্থীদের ঈঙ্গিত করে) একজনের চোখ তুলে ফেলা ও দুইজনকে মেরে ফেলা হয়েছে। একটু আগে ওদেরকে অ্যাটাক করা হয়েছে। প্লিজ-প্লিজ ওদেরকে বাঁচান। তারা জিগাতলায় আছে। আপনারা এখনই রাস্তায় নামবেন ও আপনাদের বাচ্চাদের নিরাপদ জায়গায় নিয়ে যাবেন, এটা আমার রিকোয়েস্ট। বাচ্চাগুলো নিরাপত্তাহীনতায় আছে।’

ফেসবুক লাইভে তিনি আরো বলেন: ‘যে পুলিশরা আছেন আপনারা অবশ্যই নিজেদের বাচ্চাদের প্রোটেকশন দেন। আপনারা প্লিজ কিছু একটা করেন। আপনারা সবাই একসাথে হন। আমি এ দেশের মানুষ, এ দেশের নাগরিক হিসেবে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি।’

Jui  Banner Campaign
ট্যাগ: ৫৭ ধারাছাত্র আন্দোলননওশাবাশিক্ষার্থীদের আন্দোলনসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

গুম, খুন ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: নৌবাহিনী প্রধানের ভোলা কন্টিনেন্ট পরিদর্শন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের পোখরা ভ্রমণ: পাহাড়ের কোলে শান্তির সন্ধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

লড়াই করে হারল নেপাল, ‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয় ইংল্যান্ডের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিতর্ক ওঠা ছবিটি ‘এআই’ হতে পারে: ফারুক

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT