চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নওগাঁয় ফল ও মাছ চাষ করে স্বাবলম্বী কৃষক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ২৭, জুন ২০১৫
কৃষি
A A

নওগাঁয় ধান-পাটের পরিবর্তে ফসলি জমিতে বিভিন্ন ফল বাগান ও পুকুর খনন করে মাছ চাষ করে সাফল্য পেয়েছেন অনেকেই। একই জমিতে সমন্বিত উপায়ে ফল ও মাছ চাষে আগ্রহী হয়েছেন অনেকেই।

মান্দা উপজেলার খুদিয়াডাঙ্গা গ্রামের কৃষক ইব্রাহিম হোসেন ১৯৯৭ সালে ফসলি জমিতে ফলের বাগান গড়ে তোলেন। এর মধ্যে ১০ বিঘায় আম বাগান, ১০ বিঘায় কলা ও ১০ বিঘা জমিতে সুপারি গাছ লাগান তিনি। প্রথম বছরই আয় হয় চার লাখ টাকা ।

ইব্রাহিম হোসেন বলেন, চাকরি না করে আমি নিজে স্বাবলম্বী হবো, এই জন্য আমি ফলের বাগান করেছি। পুকুর করেছি।এগুলো করে আমি এখন স্বাবলম্বী।

এছাড়া ১০ বিঘা জমিতে আটটি পুকুর খনন করেন তিনি। সেগুলোতে পুরোদমে চলছে মাছ চাষ। নিজস্ব হ্যাচারিতে রেণু ও পুকুরে পোনা উৎপাদন করে বিক্রি করছেন দেশের বিভিন্ন স্থানে।

ইব্রাহিম হোসের ছেলে বলেন, পুকুরে আমরা যে পোনা ছাড়ি তা বিক্রি করে বছরে এক থেকে দেড় লাখ টাকা লাভ হয়।

কৃষক ইব্রাহিম হোসেনের মতো সমন্বিত পদ্ধতিতে ফল ও মাছ চাষ করছেন মান্দা উপজেলার অনেক কৃষক। তেমনি একজন কৃষক বলেন, উনার উৎসাহে এলাকায় কৃষকরা ধান চাষ প্রায় বাদই দিয়ে দিছেন। সবাই কলা, আম, পুকুর কেটে মাছ চাষ এটা করে।

Reneta

সমন্বিত পদ্ধতিতে চাষাবাদ লাভজনক হওয়ায় এ ধরনের বাগান ও পুকুর তৈরিতে পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ।

মান্দার উপসহকারি কৃষি কর্মকর্তা নাজিমুদ্দিন বলেন, উনার কার্যক্রম খুবই ভালো এবং সন্তোষজনক। উনি যেসব চাষাবাদ করে সেগুলোতে সব সময়ই আমরা পরামর্শ দেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষকনওগাঁমাছ
শেয়ারTweetPin

সর্বশেষ

জাপানের খেলা দুর্দান্ত লাগছে: সম্রাট এমিলি

জুন ২১, ২০২৬

মেসি আমাদের অপ্রত্যাশিতকে চাইতে শিখিয়েছেন: আইমার

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

আশুলিয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বেওয়ারিশ কুকুর অপসারণে হাইকোর্টের রুল

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT