বিধস্ত ইজিপ্ট এয়ারের এয়ারবাস এ থ্রি টু জিরো ফ্লাইটটি প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে তার যাত্রাপথ পরিবর্তন করেনি বলে জানিয়েছে মিশরের উর্ধ্বতন কর্তৃপক্ষ।
গ্রিক প্রতিরক্ষা মন্ত্রী পানোস কামেনোস জানান, প্লেনটি বিধ্বস্ত হওয়ার আগে প্রথম গতিপথ থেকে ৯০ ডিগ্রি বামে ঘুরে আবার ডানদিকে ৩৬০ ডিগ্রি চক্কর দিয়ে ভূপাতিত হয়। তবে মিশরের উর্ধ্বতন কর্তৃপক্ষ এ কথা অস্বীকার করে জানায়, যাত্রাপথে অস্বাভাবিক পরিবর্তনের কোনো ঘটনাই ঘটেনি।
বৃহস্পতিবার প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে ভূ-মধ্যসাগরে ৬৬ জন আরোহী নিয়ে বিধস্ত হয় ইজিপ্ট এয়ারের ওই ফ্লাইটটি। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যে বিমানটি রাডার থেকে হারিয়ে যায়। প্রথমে মিশরীর কর্তৃপক্ষ এটাকে সন্ত্রাসী হামলা বলে সন্দেহ করলেও পরে তা নাকচ করে দেয়।
বিমানটি যখন রাডার থেকে হারিয়ে যায় তখন স্বাভাবিক ৩৭ হাজার ফুট উচ্চতায় উড়ছিল।







