চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনির মেয়েকে ধর্ষণের হুমকি, ১৬ বছরের কিশোর গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

খারাপ পারফরম্যান্সের কারণে ক্রিকেটারদের গাড়ি-বাড়িতে ঢিল দেয়া, এমনকি আগুনের গোলা ছোঁড়ার ঘটনাও আছে। কিন্তু আইপিএলে দল খারাপ করায় মহেন্দ্র সিং ধোনির পরিবারের সঙ্গে যা ঘটল, তা ছাড়িয়ে গেছে বাড়াবাড়ির সীমা। ধোনির মেয়েকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে। পুলিশ অবশ্য দ্রুতই হুমকিদাতা এক কিশোরকে গ্রেপ্তার করেছে।

ধোনি ভারতীয় ওই ক্রিকেটভক্তের রোষানলে পড়েন চলতি আইপিএলে তার দল চেন্নাই সুপার কিংস খারাপ খেলতে থাকায়। ভারতকে ওয়ানডে ও টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতানো দলপতির স্ত্রী সাক্ষীর সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে তাদের পাঁচ বছরের কন্যা জিভাকে ধর্ষণের হুমকি দিয়ে মেসেজ পাঠানো হয়।

গত বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাইয়ের বাজে হারের পর ইনস্টাগ্রামে হুমকি পান ধোনি দম্পতি। ধোনি ভক্তরা প্রতিবাদ জানাতে যখন সামাজিক যোগাযোগমাধ্যমকে বেছে নিয়েছেন, তখন নড়েচড়ে বসে রাঁচি পুলিশ। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সূত্র ধরে খুঁজে বের করে ধর্ষণের হুমকি দেয়া এক কিশোরকে, যার বয়স ১৬ বছর।

কুচ জেলার নামনা কাপায়া গ্রাম থেকে কিশোরটিকে গ্রেপ্তার করে গুজরাট পুলিশ। পরে তাকে রাঁচি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ধোনির স্ত্রী সাক্ষীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসেজে হুমকি দেয়ার কথা স্বীকার করেছে দ্বাদশ শ্রেণিতে পড়া সেই কিশোর।

চলতি আইপিএলে চেন্নাই ৭ ম্যাচের মাত্র ২টিতে জিতেছে। ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না ধোনিরও। দল আছে টেবিলের সাতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২০চেন্নাই সুপার কিংসধোনিভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীকে ইচ্ছার কথা জানিয়ে চিঠি লিখে ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর স্বপ্নপূরণ

আগস্ট ৬, ২০২৬

হোয়াটমোরের অধীনে মালয়েশিয়া দলে বাংলাদেশের সাকিব

আগস্ট ৬, ২০২৬

রিয়ালের চুক্তির টেবিলে ফিরছেন ভিনিসিয়াস

আগস্ট ৬, ২০২৬
সড়কে পড়ে থাকা হাত ও পাশে বাইক, দূর থেকে যানবাহন ও পথচারী দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইতে সড়কে প্রাণ গেল ৪১৬ জনের, বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনায়

আগস্ট ৬, ২০২৬

গ্যাস, বিদ্যুৎ, পানির কৃত্রিম সংকট তৈরি করেছে সরকার: নাহিদ ইসলাম

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT