চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনির ‘ভয়ে’ সিদ্ধান্ত পাল্টে সমালোচনায় আম্পায়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ন ১৪, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়াইড দিতে হাত তুলতেই উইকেটের পেছন থেকে কড়া দৃষ্টিতে তাকালেন মহেন্দ্র সিং ধোনি, ঠোঁট নেড়ে কিছু একটা বললেনও। চোখ রাঙানিতে ভড়কে যেয়েই কিনা ওয়াইড দিতে গিয়েও দিলেন না আম্পায়ার পল রাইফেল। যা নিয়ে এখন বইছে সমালোচনার ঝড়।

মঙ্গলবার চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে ঘটেছে এমন ঘটনা।

চেন্নাইয়ের ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দুই ওভারে ২৭ দরকার ছিল হায়দরাবাদের। আগের ওভারে করন শর্মা ১৯ রান দেয়ায় বেশ খেপে ছিলেন ধোনি, ১৯তম ওভারের জন্য বল তুলে দেন শার্দুল ঠাকুরের হাতে। প্রথম তিন বলে দুটি সিঙ্গেল ও ওয়াইড দিয়েছিলেন ঠাকুর। পরের বলটিও ছিল পরিষ্কার ওয়াইড, হাতও তুলেছিলেন আম্পায়ার রাইফেল।

কিন্তু ধোনির হাবভাব দেখে তিনি ওয়াইডের নির্দেশ দেয়া থেকে বিরত থাকেন। রিপ্লেতে দেখা গেছে বল ওয়াইড ছিল। কিন্তু ধোনির প্রতিক্রিয়ার প্রেক্ষিতে আম্পায়ার ওয়াইড দেননি।

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয় ধোনির। একজন লিখেছেন, ‘যদি ধোনিই সবকিছু ঠিক করবেন, তা হলে আর আম্পায়ারদের রাখা হচ্ছে কেন? আম্পায়ারকে ক্রিকেটার বলে দিচ্ছে যে কী করতে হবে! এমনটা দেখতে আমরা অভ্যস্ত নই।’

আরেকজন লিখেছেন, ‘ধোনি আম্পায়ারকে কিনে নিয়েছেন। আর এমন ঘটনা এই প্রথম হল না।’

Reneta

‘ধোনি স্টাম্পের পিছনে থাকলে ব্যাটসম্যানরা নয়, চাপে থাকেন আম্পায়ারই।’ এক ক্রিকেটপ্রেমীর মত এমনই।

‘যদি এলিট প্যানেলে থাকা পল রাইফেল, যিনি কিনা বিশ্বকাপ জিতেছেন এবং ১২৭ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, তিনি ধোনিকে দেখে সিদ্ধান্ত পাল্টান, তবে ভারতীয় আম্পায়ারদের দোষ দিয়ে লাভ নেই। এটা দুর্বল আম্পায়ারিং।’ আরেকজনের সোজাসাপ্টা মন্তব্য।

রাইফেলকে তুলোধুনো করে একজন আবার লিখেছেন, ‘জঘন্য আম্পায়ারিং। ধোনির চাপে ওয়াইড দেয়া হল না। আর এটাই প্রথম নয়। সব সময়ই ধোনি চাপে রাখে আম্পায়ারদের। এটাই বিস্ময়কর যে এর থেকে শিক্ষা নেয়া হয় না। এটা কীভাবে ওয়াইড না হয়ে যায়?’

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২০ আইপিএলমহেন্দ্র সিং ধোনিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT