চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধারাভাষ্যকারদের সতর্ক করল আইসিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ০৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সমালোচনা করার সময় ধারাভাষ্যকাররা যেন সংযমী থাকেন এবং তাদের সমালোচনা যেন নিরপেক্ষ হয়। চুক্তিবদ্ধ ধারাভাষ্যকারদের এভাবেই সতর্ক করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিশ জারি করেনি আইসিসি। তবে মুম্বাই মিরর জানাচ্ছে, ব্যক্তিগতভাবে অনেককেই ই-মেইল পাঠিয়ে সতর্ক করেছে সংস্থাটি।

অস্ট্রেলিয়ার-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আম্পায়ারিং নিয়ে কড়া সমালোচনা করেন সাবেক ক্যারিবীয় পেসার মাইকেল হোল্ডিং। ওই ম্যাচের আম্পায়ারিং ‘নির্দয়’ ও ‘দুর্বল’ বলে আখ্যায়িত করেন তিনি। এরপরই এই সতর্কবার্তা দিল আইসিসি।

Banglabid

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে নিউজিল্যান্ড আম্পায়ার ক্রিস গাফানিকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। এই আম্পায়ার বারবার ভুল করেন ম্যাচে। যা নিয়ে বেশ ক্ষুব্ধ ওয়েস্ট ইন্ডিজের বর্তমান থেকে সাবেক ক্রিকেটাররা।

তবে বেশি বিপদে পড়তে হয়েছে ব্যাটিংয়ের সময়েই। ক্রিস গেইলের বিরুদ্ধে তিনবার এলবিডব্লিউ’র আবেদন করেছিলেন মিচেল স্টার্ক। প্রথম দু’বার আম্পায়ার আউট দিলেও গেইল বেঁচে যান ডিআরএসের সাহায্যে। কিন্তু তৃতীয়বার গেইল রিভিউ নিয়ে আউট হন।

এই সময়ও দেখা যায়, গেইল যে বলে আউট হয়েছেন, তার আগের বলটি ছিল নো-বল। ফলে আউট হওয়ার বলটি ফ্রি-হিট হওয়ার কথা। সঠিক আম্পায়ারিং হলে গেইলকেও সাজঘরে ফিরতে হত না।

Reneta

এই ঘটনার পর আক্রমণাত্মক কথা শুনিয়েছেন সাবেক ক্যারিবীয় পেসার মাইকেল হোল্ডিং। তার মন্তব্য, ‘এই ম্যাচের আম্পায়ারিং একেবারে নিষ্ঠুর হয়েছে। আম্পায়াররা অজি বোলারদের মাত্রাতিরিক্ত আবেদনের সামনে মাথা ঝুঁকিয়েছেন। তার মানে আম্পায়াররা দুর্বল। এটাই সবচেয়ে খারাপ হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধারাভাষ্যকারবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দ্বিপাক্ষিক সফর ও ব্রিকস আউটরিচ অধিবেশনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল ভারত

আগস্ট ১১, ২০২৬

ট্রাম্পের ‘গোপন’ তুরস্ক ত্যাগ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

আগস্ট ১১, ২০২৬

‘মেয়েটাকে হত্যা করা হয়েছে, আমরা বিচারের জন্য ঘুরছি’—ফিমার মায়ের কান্না

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT