চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধান কেটে দিলে মজুরির সাথে মিলবে ত্রাণ

সোহেল তালুকদারসোহেল তালুকদার
২:৩০ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২০
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস পরিস্থিতিতে যারা কৃষকের ধান কেটে দিবে তাদের মজুরির সাথে ত্রাণ দেয়ার ঘোষণা দিয়েছে টাঙ্গাইলের সখীপুর উপজেলা প্রশাসন।

সেখানে ধান কাটার জন্য ইতোমধ্যে নিবন্ধন শুরু হয়েছে। এমন একটি উদ্যোগ নিয়ে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়েছেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা।

এতে তিনি লিখেন, ‘ধান কাটলেই মিলবে ত্রাণ, সাথে মজুরি। সখীপুরে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিকদের বোরো ধান কাটায় অংশগ্রহণে নিবন্ধন করার আহ্বান জানাচ্ছি।

বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে দলবদ্ধভাবে নিবন্ধনের কাজ শুরু করা হয়েছে। শনিবার পর্যন্ত নিবন্ধন চলবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা।

তিনি বলেন, এতে অনেক সাড়া পেয়েছি। অনেকেই কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন ফেসবুকে।

তিনি বলেন, করোনার প্রভাবে এই উপজেলায় কর্মহীন হয়ে পড়েছে অনেক শ্রমিক। তারা যদি ধান কাটার কাজ করেন তাহলে বাইরে থেকে শ্রমিকের প্রয়োজন হবে না। এতে করোনার সংক্রমণের ঝুঁকি কম হবে। নিবন্ধিত প্রত্যেক দলে ১০ থেকে ২০ জন শ্রমিক কাজ করবে। তারা কৃষকের ধান কাটার কাজ করবে। যারা ধান কাটার তালিকায় নাম অন্তর্ভূক্ত করবে তাদের মজুরির সঙ্গে ত্রাণ সহায়তা দেওয়া হবে।

Reneta

তিনি আরো বলেন, শ্রমিকের এ সংকট মেটাতে ব্যতিক্রমী এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে একদিকে কৃষকের ধান কাটা সহজ হবে অন্যদিকে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণির শ্রমিকরা মজুরির সঙ্গে বাড়তি খাদ্য সহায়তা পাবে।

উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তারা শ্রমিক নিবন্ধনের কাজ সমন্বয় করবেন। নিবন্ধিত দলের প্রত্যেকের ফোন নম্বর থাকবে। তাদের ফোনের মাধ্যমে যোগাযোগ করে ধান কাটার কাজ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসটাঙ্গাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

সাউথ কোরিয়ার রঙিন যাত্রা প্রেরণাদায়ক: চুন্নু

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT