চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ধর্ষক’ বন্ধুর কারণে বরখাস্ত গুনাথিলাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

‘ধর্ষক’ বন্ধুর কারণে বরখাস্ত হয়েছেন শ্রীলঙ্কার টেস্ট ক্রিকেটার ধানুস্কা গুনাথিলাকা। নরওয়ের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে গুনাথিলাকার বন্ধুর বিরুদ্ধে। ঘটনার রাতে একই হোটেলে ছিলেন ওই বন্ধু ও গুনাথিলাকা।

যদিও গুনাথিকালার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি সেই নারী। তবুও সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাকে তদন্তে শেষ না হওয়া পর্যন্ত বরখাস্ত করেছে।

২৭ বছরের গুনাথিলাকার ২৬ বছরের বন্ধুর নাম জানানো হয়নি। তবে তিনি ব্রিটিশ পাসপোর্টধারী শ্রীলঙ্কান বংশোদ্ভূত।

Banglabid

রোববার রাতে তারা নিজেদের হোটেলে দুজন নরওয়ের নারীকে নিয়ে এসেছিলেন। তার মধ্যে একজন নারী অভিযোগ করেছেন, গুনাথিলাকার বন্ধু তাকে ধর্ষণ করেছে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে একজন পুলিশ অফিসার বলেছেন, ‘এক নরওয়েজিয়ান পর্যটক ধর্ষণের অভিযোগ করেছেন। ২৬ বছরের অভিযুক্ত গ্রেপ্তার হয়েছেন। আমরা ঘটনার তদন্ত করছি।’

পুলিশ কর্মকর্তা আরো জানান, সাউথ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের সেরা পারফর্মার গুনাথিলাকার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

Reneta

তবে বাড়তি সতর্কতা এবং ‘অসদাচরণের’ কারণে গুনাথিলাকাকে বরখাস্ত করে লঙ্কান বোর্ড। যদিও সাউথ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট খেলতে পারবেন বলে বিকল্প রাখা হয়। সোমাবারই অবশ্য দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের হারিয়ে হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কা।

বরখাস্তের শাস্তির সঙ্গে গুনাথিলাকার শেষ টেস্টের ম্যাচ ফি’র পুরোটাই কেটে নিয়েছে বোর্ড।

লঙ্কান বোর্ডের নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের মধ্যরাতের আগেই হোটেলে ফিরে আসতে হয় এবং তাদের সঙ্গে কোনো অতিথি থাকতে পারবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধানুস্কা গুনাথিলাকালিড স্পোর্টসশ্রীলঙ্কা ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ভাই বন্ধু , ভাই শত্রু

আগস্ট ৮, ২০২৬

আসলেই পাকিস্তানের নিষিদ্ধ টিটিপি নেটওয়ার্কে বাংলাদেশি তরুণরা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘হাসিনা কার্ড খেলবেন আবার বাংলাদেশের বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীত’

আগস্ট ৮, ২০২৬

রোটারি ইন্টারন্যাশনালের সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার

আগস্ট ৮, ২০২৬

বাবা হারালেন মেসি

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT