চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধনকুবের আগা খানের বাড়িতে ট্রুডোর বেড়ানো নিয়ে তদন্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

নতুন বছর উপলক্ষে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সপরিবার বাহামা দ্বীপপুঞ্জে ধনকুবের এবং আধ্যাত্মিক নেতা আগা খানের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেই অবকাশ যাপন নিয়ে বিতর্কের মুখে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করতে যাচ্ছে দেশটির ফেডারেল এথিকস কমিশনার।

বিবিসি জানিয়েছে, কানাডার ফেডারেল এথিকস কমিশনার এখন তদন্ত করে দেখবেন জাস্টিন ট্রুডো অবকাশ যাপনের জন্য আগা খানের ব্যক্তিগত দ্বীপে যাওয়া রাষ্ট্রী কোনোয় স্বার্থের সঙ্গে সংঘাত তৈরি করে কিনা।

ট্রুডো অবশ্য বলেছেন, তিনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে তৈরি।

গত সপ্তাহের প্রাথমিক তদন্তের পর এথিকস কমিশনার মেরি ডাউসন জানান, প্রধানমন্ত্রী কোনো নীতি ভঙ্গ করেছেন কিনা সে বিষয়টি তিনি আনুষ্ঠানিকভাবে তদন্ত করবেন।

ট্রুডো স্বীকার করেছেন তিনি আগা খানের ব্যক্তিগত হেলিকপ্টার ব্যবহার করেছেন। আগা খান পরিবারের সাথে কানাডার ট্রুডো পরিবারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

আগা খান ফাউন্ডেশন কানাডায় লবিস্ট বা তদবিরকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। গত কয়েক দশকে আগা খান ফাউন্ডেশন কানাডার লিবারেল এবং কনজারভেটিভ রাজনৈতিক দলের কাছ থেকে লবিস্ট ফি হিসেবে শত-শত কোটি ডলার নিয়েছে।

Reneta

কানাডার আইন অনুসারে, সে দেশের কোনো মন্ত্রী কারও কাছ থেকে কোনো ধরণের উপহার কিংবা বিনামূল্যে ভ্রমণ সুবিধা নিতে পারবেন না। এখনো পর্যন্ত কানাডার কোনো প্রধানমন্ত্রীকে এ ধরনের নীতি ভঙ্গের জন্য দায়ী করা হয়নি। ট্রুডোই প্রথম অভিযুক্ত হলেন এমন অভিযোগে।

কিন্তু এ ধরনের অভিযোগ ট্রুডোর ইমেজের জন্য খানিকটা বিব্রতকর হতে পারে। কারণ ব্যক্তিগত আচরণ এবং সহজে জনসাধারণের সঙ্গে মেলামেশার জন্য কানাডার এই প্রধানমন্ত্রীর বেশ সুনাম রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগা খানজাস্টিন ট্রুডো
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT