চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ‌ক্ষি‌ণেও সেনাবা‌হিনীর বিচা‌রিক ক্ষমতা নি‌য়ে বিতর্ক

ওবায়দুল রশিদওবায়দুল রশিদ
৯:১৬ পূর্বাহ্ণ ২২, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

ঢাকা দক্ষিণে বিএনপিসমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসও সিটি নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা চেয়েছেন। ‌কিন্তু নির্বাচ‌নের সময় সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মনে করেন আওয়ামী লীগসমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।

সমর্থকদের নিয়ে সকাল থেকেই প্রচারে নামেন বিএনপিসমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। তার অভিযোগ, সরকার ভীত হয়ে বেগম খালেদা জিয়া এবং মির্জা আব্বাসের প্রচারে হামলা চালাচ্ছে।

আফরোজা আব্বাস বলেন, আমাদের প্রচারণায় প্রশাসনের সহায়তায় সন্ত্রাসীরা হামলা কর‌ছে। টহল দেওয়ার জন্য সেনাবাহিনী চাইনি। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েই মাঠে নামাতে হবে। তা হলে সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করে তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারবে।

‌কিন্তু  সাঈদ খোকন বলেন, বাধা দেওয়ার কোনো ঘটনা তার জানামতে নেই। টিভিতে দেখতে পা‌চ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী খুব মুক্তভাবেই প্রচারণা চালাচ্ছেন। এসব আসলে কথার কথা।

সেনাবা‌হিনী‌কে বিচারিক ক্ষমতা দেওয়া না দেওয়া সরকারের এবং নির্বাচন কমিশনের বিষয় বলেও মন্তব্য ক‌রেন সাঈদ খোকন।

সাঈদ খোকন এবং মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস দু’জনেরই প্রচার চলেছে উৎসবমুখর পরিবেশে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিচারিক ক্ষমতাসাঈদ খোকনসিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির খেলা দেখে জিদান- ‘ছেলে যার বিপক্ষে লড়ছে তাকে থামানো অসম্ভব’

জুন ১৭, ২০২৬

মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬

বিশ্বকাপ উন্মাদনায় জমজমাট চ্যানেল আইয়ের ‘আই স্ট্রাইকার’

জুন ১৭, ২০২৬

যাত্রাবাড়ীতে আধুনিক প্রযুক্তিতে ছাদেই গড়ে তুলেছেন আমের বাগান

জুন ১৭, ২০২৬

দিনাজপুরে বাণিজ্যিকভাবে ঘাস চাষে সাফল্য

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT