চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রুত ওজন কমায় হলুদ-দুধ

নুসরাত শারমিননুসরাত শারমিন
৯:০০ পূর্বাহ্ন ১৬, জানুয়ারি ২০১৮
লাইফস্টাইল, স্বাস্থ্য
A A
হলুদ-দুধ

দুধে হলুদ মিশিয়ে পান করার পদ্ধতি নতুন কিছু নয়। প্রাচীনকাল থেকেই কাশি-ঠাণ্ডায় এবং ক্ষত সাড়াতে হলুদ-দুধ ব্যবহার করা হয়। অনেক ওষুধের বিকল্প তাই হলুদকে সুপারফুডও বলা হয়। তবে হলুদ-দুধের একটি গুন হয়তো অজানা। তা হলো ওজন কমানোর গুণ। হলুদ দুধ দ্রুত ওজন কমাতে সহায়তা করে। ভাবছেন কীভাবে? জেনে নিন ফিচারে।

মেটাবোলিজম বাড়ায়: হলুদের থারমোজেনিক প্রোপার্টি মেটাবোলিজম বাড়াতে সহায়তা করে। আদারই কাছাকাছি জাতের এই মশলাটিতে সোগাওল এবং জিনগারোল আছে যা মেটাবোলিজম বাড়িয়ে ক্যালরি পোড়াতে সহায়তা করে।

ডায়েটারি ফাইবার: হলুদে ডায়েটারি ফাইবার আছে যা ওজন বৃদ্ধি ব্যাহত করে এবং ফ্যাট কমাতে সহায়তা করে। আর দুধের সঙ্গে হলুদ মিশিয়ে পান করলে হলুদের কার্যকারিতা আরও বেড়ে যায়।

প্রোটিনের উৎস: ওজন কমাতে হলে শরীরে পর্যাপ্ত প্রোটিন সরবরাহ করা উচিত। দুধে প্রচুর প্রোটিন এবং ক্যালসিয়াম আছে। তাই ওজন কমানোর প্রক্রিয়ায় শরীরের মাংসপেশি এবং হাড় সুস্থ রাখার জন্য দুধ খাওয়া জরুরি।

হজমে সহায়তা করে: ওজন কমানোর সবচাইতে বড় বাধা হলো হজম সমস্যা। স্লিম হতে গিয়ে অনেক খাবারই বাদ দেয়া হয় ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। হলুদ-দুধ এই সমস্যা সমাধানে কার্যকরী। নিয়মিত হলুদ দুধ খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় এবং হজমের সমস্যা দূর হয়।

ফ্যাট জমতে দেয় না: মানব শরীরের অ্যাডিপোজ টিস্যুর বৈশিষ্ট্য হলো ফ্যাট জমিয়ে রাখা। ফ্যাট জমিয়ে রাখার ফলেই ওজনাধিক্য দেখা দেয়। হলুদে আছে সারকিউমিন যা অ্যাডিপোজ টিস্যুকে ফ্যাট আহরণ করতে দেয় না। ফলে নিয়মিত হলুদ দুধ পান করলে শরীরে মেদ জমতে পারে না।

Reneta

যেভাবে পান করতে হবে: কাঁচা হলুদের কার্যকারিতা গুড়া হলুদের চাইতে বেশি। তাই হলুদ-দুধ পান করার ক্ষেত্রে চেষ্টা করুন কাঁচা হলুদের রস ব্যবহার করার। মেদ কমানোর জন্য প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক গ্লাস কুসুম গরম দুধের সঙ্গে হলুদের রস মিশিয়ে পান করুন। সেই সঙ্গে সুষম খাবার খান এবং পর্যাপ্ত হাঁটাহাঁটি বা ব্যায়াম করুন। খুব অল্প দিনেই দ্রুত ওজন কমাতে পারবেন আপনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওজন কমানোওজন নিয়ন্ত্রণদুধহলুদ
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT