চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম পিছিয়ে গেল উইম্বলডন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২০
অন্যান্য খেলা, ফুটবল, স্পোর্টস
A A

ঘোষণাটা আসা ছিল সময়ের ব্যাপার। এলোও। করোনাভাইরাসের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম অনির্দিষ্ট সময় পর্যন্ত পিছিয়ে গেল বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম উইম্বলডন।

২৯ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত হওয়ার কথা ছিল গ্রাস কোর্টের ঐতিহ্যবাহী গ্র্যান্ড স্লামটি। কিন্তু ১৩ জুলাই পর্যন্ত বিশ্বের সবরকম টুর্নামেন্ট স্থগিত করেছে ওয়ার্ল্ড টেনিস অ্যাসোসিয়েশন।

কেবল উইম্বলডনই নয়, শঙ্কা জেগেছে বছরের বাকি গ্র্যান্ড স্লাম- ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন আয়োজন নিয়েও। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ফ্রেঞ্চ ওপেন। পিছিয়ে দেয়া হতে পারে সেটি।

স্থগিত করা উইম্বলডন ২০২০ সালে আয়োজনের সম্ভাবনা খুবই ক্ষীণ। এরইমধ্যে একবছরের জন্য পিছিয়ে গেছে ২০২০ ইউরো, কোপা আমেরিকা ও টোকিও অলিম্পিক।

অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগও। পরবর্তী ঘোষণার আগপর্যন্ত এদুই আসরের কোনো ম্যাচ হবে না বলে জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা।

একইসঙ্গে কেবল বেলারুশ বাদে ইউরোপের সমস্ত ফুটবল জুন পর্যন্ত স্থগিত করেছে উয়েফা। বুধবার ৫৫ সদস্য দেশের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়। ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে কেবল বেলারুশই চালু রেখেছে তাদের ফুটবল লিগ। সেটিও বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপা লিগউইম্বলডনচ্যাম্পিয়ন্স লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT