চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় দিনেও চলছে ভোগান্তির পরিবহন ধর্মঘট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫২ পূর্বাহ্ণ ২৯, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A
সড়ক পরিবহন-বাস ধর্মঘট-ভোগান্তি

সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে সারাদেশে দ্বিতীয় দিনের মত ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে।

সারাদেশে দূরপাল্লার যানের পাশাপাশি রাজধানীতে অভ্যন্তরীণ রুটের বাস চলাচলও বন্ধ রয়েছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

মহাখালী বাস টার্মিনাল থেকে এখনো রাজধানীর বাইরের উদ্দেশে ছেড়ে যায়নি কোনো বাস। টার্মিনালগুলোতে সব টিকিট কাউন্টার বন্ধ রয়েছে। দূরপাল্লার যাত্রীরা বাস টার্মিনালে গিয়ে ফিরে যাচ্ছেন। তবে আগের দিনের ভোগান্তির তথ্য থাকায় সোমবার টার্মিনালে অপেক্ষমান যাত্রীর ভিড় কম।

অন্যদিকে কর্মস্থলসহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশে পথে বের হওয়া রাজধানীবাসীকে রাস্তায় তীব্র যন্ত্রণায় পড়তে হচ্ছে। রোববারের মতো সোমবার সকাল থেকেই রাস্তাঘাট প্রায় খালি দেখা গেছে। চলছে না কোনো বাস। লোকজন হেঁটে, রিকশায় বা বিকল্প কোনো পরিবহন ব্যবস্থায় যাতায়াত করছেন।

তবে এক্ষেত্রে বাস সংকটের সুযোগ নিয়ে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভাড়া আদায় করছে অন্যান্য পরিবহন ব্যবস্থাগুলো। তারপরও কাটছে না সংকট। কেননা বাস না থাকায় অন্যান্য পরিবহনের তুলনায় যাত্রীর সংখ্যা অনেক বেশি।

এর আগে ধর্মঘটের প্রথম দিন রোববারেও সাধারণ মানুষের ভোগান্তির চিত্র দেখা গেছে দেশজুড়ে। বাস তো চলেইনি, রাজধানীর বেশকিছু জায়গায় অন্যান্য যানবাহন, এমনকি প্রাইভেট কার চালনায়ও বাধা দিয়েছে পরিবহন শ্রমিকরা।

Reneta

শনিবারের ঘোষণায় পরীক্ষার্থী বহনকারী যান কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলে ঘোষণা দেয়া হলেও তা মানা হয়নি। পরিবহন ধর্মঘটে রোববার অ্যাম্বুলেন্স, ওষুধের গাড়ি, বিদেশ যাত্রী, পরীক্ষার্থীর যানবহনও ছাড় দেয়নি পরিবহন শ্রমিকরা।

এমনকি শ্রমিকদের বাধায় মৌলভীবাজারের অ্যাম্বুলেন্সে আটকা পড়ে মারা গেছে সাত দিন বয়সী এক শিশু।

রোববার রাজধানীতে অনেক যাত্রী ও চালকের মুখ, কাপড়ে গাড়ির ব্যবহৃত ইঞ্জিন অয়েল (পোড়া মবিল) লাগিয়ে দেয় পরিবহন শ্রমিকরা। এমনকি কালির হাত থেকে মুক্তি পায়নি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও।

সামাজিক গণমাধ্যমেও এই নোংরামীর বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেছেন সবাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবহন ধর্মঘটবাস ধর্মঘটলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT