চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেড়শতাধিক দাবানলে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৩ পূর্বাহ্ণ ০৯, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A
দাবানল

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া (বিসি) প্রদেশ জুড়ে ১৮০টিরও বেশি দাবানলে সৃষ্টি হয়েছে ভয়াবহ অবস্থার। ক্ষয়ক্ষতি কমাতে পুরো প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে জানিয়েছে দেশটির ফেডারেল সরকার। যে কারও প্রয়োজনে জানানো হলেই সরকার সাহায্য করতে তৈরি বলেও জানানো হয়েছে।

সিবিসি নিউজ জানিয়েছে, দাবানলের কারণে ব্রিটিশ কলাম্বিয়ার প্রায় ৭ হাজার অধিবাসীকে নিজ আবাসস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে।

দাবানলে বিসি’র কেন্দ্রীয় অঞ্চলসহ অনেকগুলো এলাকা ও বসবাসকারী হুমকির মুখে রয়েছে। গত ১৪ বছরে এই প্রথম প্রদেশটিতে জরুরি অবস্থা ঘোষিত হলো, তা-ও এই দাবানলের কারণে।

বিসি ওয়াইল্ডফায়ার সার্ভিস জানিয়েছে, বজ্রপাত, তীব্র ঝড়ো হাওয়া এবং উচ্চ তাপমাত্রা – সব মিলিয়েই দাবানল নতুন নতুন জায়গায় শুরু হচ্ছে এবং গাছপালা, ঘরবাড়ি পুড়িয়ে শতশত কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ছে।

চলতি সপ্তাহের শেষ পর্যন্ত এই উচ্চ তাপমাত্রা বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।দাবানল

Reneta

এখন পর্যন্ত আগুনে হতাহতের ঘটনা না ঘটলেও কর্তৃপক্ষ আক্রান্ত এলাকার সব অধিবাসীকে সম্ভব সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাখার পরামর্শ দিয়েছে।

সাসকাচিওয়ান প্রদেশ থেকে তিনটি প্লেন এবং ৩০ দমকলকর্মীকে আগুন নিয়ন্ত্রণ চেষ্টায় সাহায্যের জন্য পাঠানো হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। এছাড়াও আশপাশের অন্যান্য প্রদেশ থেকে আগামী সপ্তাহের মধ্যে আরও ২৬০ জনের মতো দমকলকর্মী পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছেন বিসি’র প্রাদেশিক প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী জন রুস্টাদ।

সাংবাদিকদের রুস্টাদ বলেন, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে নেই। এই আগুনের আচরণটা খুবই আগ্রাসী। একে সরাসরি আক্রমণ করে নেভানোর চেষ্টা করা খুবই কঠিন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কানাডাদাবানলদাবানল-কানাডা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক

মে ২৫, ২০২৬

‘প্রথম একশ দিনেই জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী’

মে ২৫, ২০২৬

সিটিকে ‘বড় দায়িত্ব’ দিয়ে ‘বাড়ি’ ছাড়লেন গার্দিওলা

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সহিংসতা ও যৌন সহিংসতা বৃদ্ধি: একটি কাঠামোগত বিশ্লেষণ

মে ২৫, ২০২৬

‘আমরা বডিগার্ড নিয়ে ঘুরি না, এর দরকারও হয় না’

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT