ভারত-মিয়ানমার সীমান্তে বৃহস্পতিবার বিকালে মাঝারি মাত্রার ভূমিকম্প অনূভুত হয়েছে৷ এতে বাংলাদেশেরও বিভিন্ন স্থান কেঁপে উঠে। তবে এখন পর্যন্ত ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
বিকাল পৌনে ৬ টার দিকে এ ভূমিকম্প অনূভুত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প সেন্টার।
জানানো হয়, এর উৎস ছিল মিয়ানমারের ফালাম থেকে ৩৮.৫ কিলোমিটার পূর্ব- দক্ষিণ-পূর্বে, ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৯ ।
ভূমিকম্পে চট্টগ্রাম-সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন অংশ কেঁপে ওঠে।







