চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র হতে যাচ্ছে আশুগঞ্জ

পরাগ আজিম পরাগ আজিম
৫:৫০ পূর্বাহ্ণ ১১, মে ২০১৫
অর্থনীতি
A A

দেশের বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র বা হাব হতে যাচ্ছে আশুগঞ্জ। পাওয়ার স্টেশনটিতে এখন উৎপাদিত নয়শ’ মেগাওয়াটের সঙ্গে চলতি বছর নতুন ৪ প্রকল্পে আরো প্রায় ১১শ’ মেগাওয়াট যোগ হচ্ছে। আগামী বছর যা হবে ১২শ’ মেগাওয়াট।

মেঘনা পাড়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রথম বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় ১৯৭০ সালে। যা ছিলো মাত্র ১শ’ ২৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন। পরে ২০০৩ সালে সরকারি কোম্পানি হিসেবে কাজ শুরু করার পর এর নাম হয় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড-এপিএসসিএল। চলতি বছরের শুরুতে এর উৎপাদন ক্ষমতা ছিলো নয়শ’ মেগাওয়াট। কোম্পানির নতুন চারটি প্রকল্পের মাধ্যমে চলতি বছরই নতুন বিদ্যুৎ আসবে প্রায় ১১শ’ মেগাওয়াট।

এপিএসসিএল পরিচালক এ এম এম সাজ্জাদুর রহমান বলেন, নতুন যে চারটি প্ল্যান্ট স্থাপন করা হয়েছে তার দুটি এই মাসে চালু করা হয়েছে। আর ৪শ’৫০ মেগাওয়াট সাউথ যে প্ল্যান্টটি আছে সেটা জুলাই অগাস্টের দিকে চালু হবে। ৪শ’৫০ মেগাওয়াট নর্থ প্ল্যান্টটির নির্মাণ কাজ শেষ হলে আগামী বছরের শেষের দিকে চালু হবে সেটি।

১২শ’ মেগাওয়াটের ৪টি প্রকল্প আশুগঞ্জ ৪শ’৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট-উত্তর ও দক্ষিণ এবং আশুগঞ্জ ২শ’২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট ও আশুগঞ্জ ২শ’ মেগাওয়াট মডিউলার প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় ২০১৩ সালের জুলাইয়ে।

আশুগঞ্জের নতুন এই চারটি প্রকল্প বাণিজ্যিক উৎপাদনে এলে দেশে বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহের আশা করছেন কর্তাব্যক্তিরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রাহ্মণবাড়িয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিসিবির বাণিজ্যে বসতি লক্ষ্মী

পরবর্তী

বুয়েট ছাত্রলীগ নেতাদের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার নির্দেশ

পরবর্তী

বুয়েট ছাত্রলীগ নেতাদের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার নির্দেশ

সুইডিশ আদালতে অ্যাসেঞ্জের আপিল খারিজ

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT