চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের নারীদের দক্ষ করে তুলতে মার্কিন দূতাবাসের উদ্যোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

আন্তর্জাতিক নারী দিবস’২১ এবং বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ঢাকাস্থ মার্কিন দূতাবাস দেশের নারী ও মেয়েদের স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) বিষয়ে কর্মজীবন গড়ে তুলতে উত্সাহিত করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছে। 

দেশীয় এনজিও সংস্থা এডুকেশন অ্যান্ড কালচারাল সোসাইটি (ইসিএস)-এর সঙ্গে যৌথভাবে একটি নতুন প্রকল্প চালু করেছে মার্কিন দূতাবাস। এই প্রকল্পের আওতায়, দুই-বছরব্যাপী এই উদ্যোগের অংশ হিসেবে দেশজুড়ে স্টেম প্রতিযোগিতা আয়োজন করা ছাড়াও ৮০০ এর বেশি স্টেম প্রশিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে।

মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার দূতাবাসের অর্থায়নে গৃহীত প্রকল্প ‘শিক্ষার্থীমুখী স্টেম শিক্ষার উন্নয়নের মাধ্যমে মার্কিন-বাংলাদেশ টেকসই সম্পর্ক জোরদারকরণের উদ্বোধন উপলক্ষ্যে ঢাকার ব্র্যাক ইনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট বিজ্ঞানী, স্টেম শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের সাথে যোগদান করেন।

রাষ্ট্রদূত মিলার অনুষ্ঠানে দেওয়া তার বক্তৃতায় বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদানের স্বীকৃতির কথা স্মরণ করিয়ে দিয়ে স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) বিষয়ে নারী ও মেয়েদের শিক্ষা-গ্রহণ ও কর্মজীবন গড়ে তুলতে তাদেরকে উত্সাহিত, অনুপ্রাণিত ও সহযোগিতা করার গুরুত্ব তুলে ধরেন।

যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স সেকশনের অর্থায়নে পরিচালিত দুই-বছরব্যাপী এই প্রকল্পের মাধ্যমে স্টেম বিষয়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে। যার মধ্যে দেশব্যাপী স্টেম প্রতিযোগিতা আয়োজন এবং স্টেম প্রশিক্ষক ও শিক্ষকদের প্রশিক্ষক-প্রশিক্ষণ রয়েছে। এছাড়াও জব ফেয়ার (চাকরি মেলা) ও ক্যারিয়ার কাউন্সেলিং (কর্মজীবন গড়ে তোলার লক্ষ্যে পরামর্শ দেয়া)-এর মাধ্যমে তরুণীদের (১৮-২৫ বছর) প্রযুক্তি খাতে সফল পেশাগত জীবন গড়ে তোলার লক্ষ্যে পরামর্শ দেয়া হবে।

যুক্তরাষ্ট্র দূতাবাসের নতুন এই স্টেম শিক্ষা উদ্যোগ প্রকল্পের বাস্তবায়নকারী অংশীদার হলো এডুকেশন অ্যান্ড কালচারাল সোসাইটি (ইসিএস)। ইসিএস একটি অলাভজনক বাংলাদেশি সংস্থা। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক্সচেঞ্জ প্রোগ্রামের সাবেক বাংলাদেশী শিক্ষার্থীরা এই সংস্থাটি গড়ে তুলেছেন। তাদের কাজের অন্যতম ক্ষেত্র হলো স্টেম শিক্ষার সুযোগ তৈরি করা এবং এর সম্প্রসারণ ও বিস্তার ঘটানো।

Reneta

এছাড়াও ইসিএস নারী ও মেয়েদের শিক্ষার বিস্তার ও ক্ষমতায়নের লক্ষ্যে বাংলাদেশব্যাপী অধিকার ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে; যার মধ্যে রয়েছে জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) মোকাবেলা করা, সহিংস উগ্রবাদ প্রতিরোধ (পিভিই) করা, বাল্য বিবাহ রোধ এবং অকালে মাতৃত্ব-গর্ভধারণ রোধ করা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্ল মিলারঢাকাস্থ মার্কিন দূতাবাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT