চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে বিএমডব্লিউ ফাইভ সিরিজের নতুন সেডান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২১
টিপস-রিভিউ, তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশের বাজারে ফাইভ সিরিজের নতুন সেডান গাড়ির ঘোষণা দিলো বিএমডব্লি­উ এশিয়া এবং এক্সিকিউটিভ মটরস লিমিটেড।

মঙ্গলবার রাজধানির তেজগাঁওয়ে বিএমডব্লি­উ প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এক্সিকিউটিভ মটরস এর ডিরেক্টর অপারেশন্স মো. শামসুল আরেফীন এ তথ্য দেন।

এ সময় তিনি বলেন ‘এই নতুন বিএমডব্লি­উ গাড়ির বাহিরের নকশায় সর্বোচ্চ গুরুত্বের পাশাপাশি অভ্যন্তরে এসেছে নতুনত্ব। অধিক কার্যক্ষমতা সম্পন্ন ফাইভ সিরিজের এই গাড়িটিতে প্লাগইন হাইব্রিড প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে যা একই সাথে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব।’

তিনি আরও বলেন, এখন পর্যন্ত জার্মানিতে প্রস্তত এই জেনারেশনের ৬ লাখ ফাইভ সিরিজ সেডান বিশ্বব্যাপী বিক্রি হয়েছে, যা এই শ্রেণীর সর্বাধিক বিক্রিত গাড়ি।

বিএমডবি­উ নতুন ডিজাইনের কিডনি গ্রিল এবং এল-শেপড এলইডি হেডলাইটে গাড়ির সম্মুখভাগকে করেছে আরও আকর্ষণীয়। এছাড়াও নতুন থ্রি-ডি ডিজাইনের রিয়ার-লাইট এবং ট্র্যাপিজয়েডাল টেইল-পাইপ গাড়িটিতে এনেছে আধুনিকতার ছোঁয়া।

বিএমডবি­উ ফাইভ সিরিজ এর নতুন ফিচার লাইভ ককপিট প্লাস-এ রয়েছে ১০.২৫ ইঞ্চি ডিসপে­ সুবিধা। এছাড়াও অপশন হিসেবে ক্রেতারা লাইভ-ককপিট প্রফেশনাল বেছে নিতে পারে যাতে রয়েছে ১২.৩ ইঞ্চি ডিসপে­।

Reneta

এইট-স্পিড স্টেপট্রোনিক ট্রান্সমিশন সম্বলিত শক্তিশালী ১৮৪ হর্সপাওয়ার ফোর সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনের সাথে সংযোজিত হয়েছে ১০৯ হর্সপাওয়ারের হাইব্রিড প্রযুক্তি যা গাড়িটিকে করেছে আরও গতিশীল।

গাড়িটির স্পেশাল ফিচার ‘পার্কিং এসিস্ট্যান্ট প্লাস’ এর মাধ্যমে গাড়িটি স্বয়ংক্রিয় ভাবে সমান্তরাল এবং উঁচু-নিচু জায়গাতেও পার্ক করা যাবে। এতে আরও রয়েছে পার্কভিউ প্যানারোমা ভিউ এবং থ্রি-ডি টপ ভিউ যার মাধ্যমে গাড়িটিতে পাওয়া যাবে ৩৬০ ডিগ্রি ভিউ সুবিধা।

এছাড়াও গাড়িটিতে রয়েছে রিভার্সিং এসিস্ট্যান্ট সুবিধা যার ফলে গাড়িটিসম্পূর্ণ স্বয়ংক্রিয় ভাবে ৫০ মিটার পেছনে যেতে সক্ষম। এছাড়াও এতে রয়েছে উন্নততর প্রযুক্তির স্মার্টফোন ইন্টিগ্রেশন সিস্টেম যা অ্যাপল কারপ্লে­ এবং এন্ড্রয়েড অটো প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনের সাথে গাড়ির সংযোগ তৈরিতে দারুণ ভাবে কার্যকর।

এই নতুন বিএমডব্লিউ ফাইভ সিরিজের গাড়িটির মূল্য শুরু হয়েছে এক কোটি ১৮ লাখ টাকা থেকে। এছাড়াও এর সাথে বিক্রয়োত্তর সেবা হিসেবে রয়েছে ৫ বছর এবং ৬০ হাজার কিলোমিটার পর্যন্ত বিনামূল্যে পার্টস, সার্ভিসিং, রিপেয়ার এবং মেইন্টেইনেন্স সুবিধা।

নতুন এই বিএমডবি­উ ফাইভ সিরিজ এর গাড়িটি দেখতে এবং টেস্ট ড্রাইভের জন্যে যেতে হবে এক্সিকিউটিভ মটরস এর শো-রুমে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষার্থীদের অনুরোধে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর সেলফি, দিলেন ক্রীড়াসামগ্রীও

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় বন্যাদুর্গতদের পাশে বিজিবি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ১৩, ২০২৬

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT