নেদারল্যান্ডসে তিনদিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সন্ধ্যা পৌণে ছ’টায় বিমান বাংলাদেশের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রী, সংসদ সদস্যসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
তিনদিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ সফরে ডেল্টা প্ল্যান বাস্তবায়নে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়াসহ নেদ্যারল্যান্ডস এর সঙ্গে ৪টি চুক্তি সই করেছে বাংলাদেশ।







