চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে আটকে পড়া ২৪৩ বাংলাদেশি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ১৭, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে আটকে পড়া ২৪৩ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। রোববার ওয়াশিংটন থেকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে এসে পৌঁছান তারা।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিরেক্টর গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান গণমাধ্যমকে জানান: কাতার এয়ারওয়েজের চার্টার্ড বিমানটি ওয়াশিংটন ডিসি থেকে দোহা হয়ে আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যাবর্তনকারীদের মধ্যে বেশিরভাগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, পর্যটন ও ব্যবসায় ভিসায় আমেরিকা গিয়েছিলেন এমন নাগরিক এবং কিছু সরকারি-বেসরকারী কর্মকর্তাও অন্তর্ভুক্ত রয়েছেন।

যাত্রীদের মধ্যে ৪৯ জন স্কুল-কলেজের শিক্ষার্থীও রয়েছেন যারা শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন যাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং যাত্রা করার আগে তিনি তাদের নিরাপদ ভ্রমণ কামনা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতার এয়ারলাইন্সের বিশেষ চার্টার্ড-এ ৩৫০-৯০০ এয়ারবাসটি শুক্রবার রাত ১১টা ৪ মিনিটে ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

Reneta

বৃহস্পতিবার বাংলাদেশ টানা ষষ্ঠবারের মত ফ্লাইট পরিচালনার চলমান নিষেধাজ্ঞার মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে। ইউরোপীয় সব দেশ, করোনাভাইরাসের কারণে যেসব দেশ বাংলাদেশিদের তাদের দেশে প্রবেশে নিষেধজ্ঞা জারি করেছে সেসব দেশে এবং পাশাপাশি সমস্ত অভ্যন্তরীণ রুটেও বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে।

সরকার এ পর্যন্ত ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন অন্যান্য দেশ থেকে আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসন করেছে।

যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, তুরস্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভুটান, মায়ানমার এবং বিভিন্ন ইউরোপীয় দেশ এখান থেকে তাদের নাগরিকদের প্রত্যাবাসনের জন্য বিমানের স্থগিতাদেশের মধ্যে বেশ কয়েকটি বিশেষ চার্টার্ড ফ্লাইট পরিচালনা করেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT