চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে প্রবল বন্যার আশঙ্কা আবহাওয়াবিদদের

জান্নাতুল বাকেয়া কেকাজান্নাতুল বাকেয়া কেকা
৭:২২ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A

দেশে প্রবল বন্যা হতে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ব্রহ্মপুত্রের বাহাদুরাবাদ পয়েন্টে গত বছর রেকর্ড করা পানির সর্বোচ্চ বিপদসীমা অাগামী তিন দিনে অতিক্রম করে পরবর্তী ৭-৮ দিন প্রবাহিত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক দিনে গঙ্গার পানিও বিপদসীমার কাছকাছি যাবে। প্রধান এ দুই নদীর পানি বেড়ে ১৯৮৮ সালের বন্যা পরিস্থিতি তৈরি করবে বলে আশঙ্কা করছেন তরা।

সাধারণত গঙ্গা অববাহিকায় আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রবল বৃষ্টিপাতের কারণে ভারতের বিহার, উত্তরপ্রদেশ ও নেপালে বন্যা হয়। বাংলাদেশেও এর প্রভাব পড়ে। আবার ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকায় জুলাই-আগস্টে বন্যা হয়। আর মেঘনা অববাহিকায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বন্যা হয়ে থাকে।

কিন্তু এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। কারণ ব্রহ্মপুত্র-যমুনা অংশে পানি বাড়ার হার গড়ে ৫০ সেন্টিমিটার। এরই মধ্যে চিলমারি, বাহাদুরাবাদ, সারিয়াকান্দি এবং সিরাজগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে বইছে।

২০১৬ সালের ২৯ জুলাই ব্রহ্মপুত্রের বাহাদুরাবাদ পয়েন্টে পানির সর্বোচ্চ উচ্চতা ছিল ২০ দশমিক ৭১ মিটার, যা ১৯৮৮ সালের পর সর্বোচ্চ। ১৯৮৮ সালে ওই পয়েন্টে পানির উচ্চতা ছিল বিপদসীমার উপর ২০ দশমিক দশমিক ৬২ মিটার।

আগামী ২৩ আগস্ট অমাবস্যার সময় উচ্চ মাত্রার জোয়ারের চাপ থাকবে চাঁদপুর মেঘনা অংশে। সব মিলিয়ে দেশে মারত্মক বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে।

Reneta

এ অবস্থায় দেশের প্রধান নদ-নদীগুলোর বাঁধ রক্ষণাবেক্ষণের পরামর্শ বিশেষজ্ঞদের। এজন্য স্থানীয় প্রশাসনকে সর্তক করা এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলের জনগণকে সরিয়ে নেয়ার পরামর্শও দিয়েছেন তারা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যা পরিস্থিতিসারাদেশে বন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT